Wednesday, May 20, 2026

ফের ন.কশাল হা.মলা ছত্তিশগড়ে! রাস্তার উপরেই বাসে আ.গুন

Date:

Share post:

ফের ছত্তিশগড়ের (Chattisgarh) দান্তেওয়াড়ায় (Dantewada) নকশাল (Naxals) হামলা। এবার রাস্তার উপরেই জ্বালিয়ে দেওয়া হল একটি যাত্রীবাহী বাস (Passengers Bus)। জানা গিয়েছে, ছত্তিশগড়ের নারায়ণপুর থেকে দান্তেওয়াড়া যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। আর সেই সময় আচমকাই বাসটির উপর চড়াও হয় নকশালরা। পুলিশ সূত্রে খবর, এরপরই ২০ থেকে ২৫ জন বাসটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আর এমন ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ছত্তিশগড়ে। ঘটনাটি ঘটেছে মালেওয়াহি এবং বোডলি পুলিশ স্টেশনের মাঝামাঝি এলাকায়।

তবে বাসযাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার পর বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। উল্লেখ্য, কয়েকদিন আগেই ছত্তিসগড়ে সিআরপিএফ (CRPF) জওয়ানদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নকশাল ও মাওবাদীদের পুরোপুরি দমন করতে কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি জানিয়েছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মাওবাদী ও নকশালদের কড়া হাতে দমন করতে সক্ষম হয়েছে কেন্দ্র। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ছত্তিশগড় সফরের কিছুদিনের মধ্যেই এমন হামলা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর বিতর্ক। এলাকাবাসীদের কথায় মুখে বললেও সন্ত্রাসবাদ দমনে কিছুই করতে পারেনি কেন্দ্র।

তবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেনা তল্লাশি। তবে কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি।

 

 

 

Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...