Friday, June 5, 2026

সুপার কাপের গ্রুপ পর্ব, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ নিয়ে এল বড় আপডেট

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু সুপার কাপ। সুপার কাপের গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ লাইভ দেখা যাবে। এদিন এমনটাই জানান হল এআইএফএফ-এর পক্ষ থেকে। আইএসএল-এর পর এবার সুপার কাপ জেতার লক্ষ্যে নামছে মোহনবাগান। আর ব্যর্থতা ঢাকতে নামবে ইস্টবেঙ্গল। কেরলের মাঞ্জেরি ও কোঝিকোড়ে অনুষ্ঠীত হবে এই টুর্নামেন্ট। তবে সুপার কাপের ম্যাচগুলি টিভি কিংবা ওটিটিতে কোথায় দেখা যাবে? এই নিয়ে প্রশ্ন রয়েছে ফুটবলপ্রেমীদের মনে। আর এদিন সেই নিয়েই বড় আপডেট দিল এআইএফএফ।

সুপার কাপের গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ লাইভ দেখা যাবে। টিভিতে দেখানো হবে সুপার কাপের মূলপর্বের ম্যাচগুলি। লাইভ স্ট্রিমিং দেখতে হলে ‘ফ‍্যানকোড’ অ্যাপে লগইন করতে হবে। যদিও ফ্রিতে এই টুর্নামেন্ট দেখা যাবে না। এক মাসের সাবস্ক্রিপশন নিতে হবে।

৩ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি। ৮ এপ্রিল থেকে মূলপর্বের ম্যাচ শুরু হবে। ২১ ও ২২ এপ্রিল হবে দু’টি সেমিফাইনাল, আর ফাইনাল হবে ২৫ এপ্রিল।

সুপার কাপ গ্রুপ:
গ্রুপ এ:  কেরালা ব্লাস্টার্স এফসি, বেঙ্গালুরু এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি এবং কোয়ালিফায়ার ১ এর বিজয়ী

গ্রুপ বি:  হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি, ইস্টবেঙ্গল এফসি এবং কোয়ালিফায়ার ৩ এর বিজয়ী

গ্রুপ সি:  এফসি গোয়া, এটিকে মোহনবাগান, জামশেদপুর এফসি, এবং কোয়ালিফায়ার ২ এর বিজয়ী

গ্রুপ ডি:  মুম্বই সিটি এফসি, চেন্নাইয়ান এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, এবং কোয়ালিফায়ার ৪ এর বিজয়ী

অন্যদিকে মহামেডান স্পোর্টিং, এই মরশুমে অষ্টম স্থানে শেষ করেছে তাদের আই লিগ অভিযান। তাই তাদেরকে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ।

আরও পড়ুন:হার দিয়ে আইপিএল-এর অভিআন শুরু কলকাতার, ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হার নাইট বাহিনীর


 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...