Saturday, May 16, 2026

খু*ন,গণধ*র্ষণের মামলায় ২৬ অভি*যুক্তকে মুক্তি দিল গুজরাট আদালত!

Date:

Share post:

বিলকিস বানো মামলা যখন নতুন করে আবার শুরু হল দেশের শীর্ষ আদালতে তখনই আরেক কীর্তি গুজরাট আদালতের। মারাত্মক অভিযোগ রয়েছে যাঁদের নামে তাঁদের বেকসুর খালাস করা যেন গুজরাট প্রশাসনের অন্যতম অভ্যাসে পরিণত হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। না হলে একই ঘটনার প্রতিচ্ছবি কেনই বা মিলবে নরেন্দ্র মোদি – অমিত শাহদের রাজ্যে? মোদি রাজ্যে (Modi State) গুরুতর অভি*যোগ থাকা সত্ত্বেও ২৬ জনকে মুক্তি দিল আদালত (Gujrat Court)। দা**ঙ্গার সময় খু*ন,গণধ*র্ষণের মতো অপ*রাধের পরও সাজা নয় বরং রেহাই পেলেন অভি*যুক্তরা । ২০ বছর আগের গুজরাটের রাজধানী গান্ধীনগরের (Gandhinagar, Gujrat) দা*ঙ্গার ঘটনায় অসংখ্য মামলার এখনও নিষ্পত্তিই হয়নি। বিচারক বলছেন পুলিশের সাক্ষীদের বয়ানে বিস্তর গরমিল আছে। পাশাপাশি তদ*ন্তেও অনেক গাফিলতি দেখে বিচারক অভিযুক্তদের মা*মলা থেকে মুক্তি দেন বলে জানা যায়।

প্রমাণের অভাবে ২৬ জন অভিযুক্ত খালাস পেয়ে গেলেন? অবশ্য মোদি রাজ্যে এহেন ঘটনা নতুন কিছু নয়। গত বছর অর্থাৎ ২০২২- এই ১৫ আগস্ট গুজরাট সরকার (Gujrat Government)খুন এবং ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১জন আসামিকে মুক্তি দেয়। বিলকিস বানো ও বাকিদের সেই মামলার শুনানি গত সপ্তাহে শুরু হয়েছে সুপ্রিম কোর্টে (Supreem Court)। এবার গুজরাট দাঙ্গার অভিযুক্তদের সঙ্গেও একই ঘটনা আদালতের। পুলিশ গান্ধীনগরের কালোলের ওই ঘটনায় ৩৯জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। ১৩জন অভিযুক্ত মারা গেছেন ফলে বাকিদের বিরুদ্ধে পুলিশ প্রায় ১৯০জন সাক্ষীর বয়ান রেকর্ড করে। এবং ঘটনাস্থল থেকে পাওয়া বেশ কিছু প্রমাণ আদালতকে দিলেও বিচারক জানান সেগুলি গুরুতর অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট নয়। অতএব ২৬ জন অপরাধীকে মুক্তি দেওয়ার ঘোষণা করে মোদি রাজ্যের আদালত। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ওয়াকিবহল মহলের একাংশ।

 

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...