Friday, March 27, 2026

রামনবমীর অশা*ন্তিতে শি*শুরা! হাওড়া পুলিশকে নোটিশ NCPCR-এর

Date:

Share post:

হাওড়ার অশান্তির ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। ‘শিশুদের দিয়ে হিংসা ছড়ানো হয় হাওড়ায়, পাথর ছোড়ায় ব্যবহার করা হয় শিশুদের’, চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকে চিঠি এনসিপিসিআরের চেয়ারম্যানের। দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কী পদক্ষেপ পুলিশের, ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব এনসিপিসিআরের। তিলজলা, মালদার রেশ কাটতে না কাটতে ফের সক্রিয় এনসিপিসিআর।

বিষয়টি নিয়ে হাওড়া পুলিশকে নোটিশ পাঠিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। হাওড়ার পুলিশ কমিশনারকে ২ দিনের মধ্যে তার জবাব দিতে হবে। নোটিশটি পাঠিয়েছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। তাদের বক্তব্য, টুইটের মাধ্যমে তারা জানতে পেরেছেন, শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তাতে নাবালকদের হাতেও পাথর, লাঠি দেখা গিয়েছে। এই ভিডিও ভাইরাল  হওয়ার পর পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? এবার তা জানতে চাইল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠিকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন প্রিয়াঙ্ক কানুনগো। ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে কমিশনের কাছে।

 

Related articles

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...