Saturday, June 20, 2026

শীঘ্রই অমর হবে মানুষ! দিনক্ষণ জানালেন গুগলের বিজ্ঞানী

Date:

Share post:

তবে কী আগামী দিনে অমরত্ব (Mortal) পেতে চলেছে মানবজাতি? সম্প্রতি এক বিজ্ঞানীর গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। আর সেই তথ্য ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জল্পনা। তবে কী সত্যিই এবার অমরত্ব লাভ করতে পারেন মানুষ? আর গুগলের এক প্রাক্তন বিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হলে এক মুহূর্তে বদলে যেতে পারে সমগ্র মানব সভ্যতা।

বহু যুগ ধরেই আমরা শুনে আসছি, ‘জন্মালেই মরিতে হবে’। আর সেই চিরন্তন সত্যি এবার মিথ্যা প্রমাণ করতে চলেছেন এই বিজ্ঞানী। রে কার্জউইল (Ray Kurzweil) নামক ওই বিজ্ঞানীর ১৪৭ টি ভবিষ্যদ্বাণী ৮৫ শতাংশেরও বেশি সঠিক প্রমাণিত হয়েছে। এবার তিনি দাবি করেছেন, ২০৩০ সালের মধ্যে মানুষ অমর হয়ে উঠবে। ৭৫ বছর বয়সী কম্পিউটার বিজ্ঞানী দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা চালিয়েছেন। মূলত জেনেটিক্স (Genetix), ন্যানোটেকনোলজি, রোবোটিক্স (Robotics) এবং আরও অনেক কিছু পরীক্ষা-নিরীক্ষা করে মানুষের অমরত্বের ভবিষ্যদ্বাণী করেছেন। যা সম্প্রতি চ্যানেল অ্যাডাজিও নামে একটি ইউটিউব ভিডিয়োতে পোস্টও করা হয়েছে। আর যে দেখেই একদিকে যেমন উচ্ছ্বাসে বুক বাঁধছেন মানুষ, ঠিক তেমনই মনে দেখা দিচ্ছে সংশয়ও। আদৌ কী সত্যি হতে পারে বিজ্ঞানীর এমন ভবিষ্যৎবাণী? তা নিয়ে জল্পনা চলছেই।

উল্লেখ্য, রে কার্জউইল ২০০৫ সালে তাঁর প্রকাশিত বই ‘দ্য সিঙ্গুলারিটি ইজ নিয়ার’-তে (The singularity is near) মানুষের অমরত্ব অর্জনের তথ্যটি জানিয়েছিলেন। সেক্ষেত্রে ন্যানো প্রযুক্তির অগ্রগতির উদ্ধৃতি দিয়ে মানুষ চিরকাল বেঁচে থাকতে পারবে বলে উল্লেখ করেছিলেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, ২০৩০ সাল হল সেই সময় যা আমি ভবিষ্যদ্বাণী করেছি যখন আআই একটি বৈধ টিউরিং পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং সেইজন্য মানুষের বুদ্ধিমত্তার স্তর অর্জন করবে। পাশাপাশি একটি সাক্ষাৎকারে কার্জউইল আরও জানান যে ন্যানোপ্রযুক্তি এবং রোবোটিক্স ‘ন্যানোবট’-এর (Nano boat) জন্ম দেবে, মানুষের যা ক্ষতিগ্রস্থ কোষ এবং টিস্যুগুলিকে ঠিক করতে থাকবে। তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে তিনি চাঞ্চল্যকর তথ্য সামনে এনে সংবাদ শিরোনামে এসেছিলেন।

 

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...