Wednesday, May 6, 2026

Gold Silver Rate : গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল সোনার দাম! 

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে তাপমাত্রার পারদ এইমুহুর্তে ঊর্ধ্বমুখী, তাই রাতের দু এক পশলা বৃষ্টি সকলের তাপ কমাতে পারবে না। যার ফল হিসেবে পুড়তে হবে বাঙালিকে। কিন্তু এর সঙ্গে পাল্লা দিয়ে যে মহার্ঘ্য হবে সোনা (Gold Price Hike), তা বোধহয় আগে থেকে সেভাবে আন্দাজ করতে পারেনি বাংলা ও বাঙালি। সপ্তাহ ঘুরলেই বাংলা নববর্ষের(Bengali New Year) প্রস্তুতি শুরু কিন্তু তার আগে বুধবার এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম (Gold Price Today)। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৯৫০ টাকা। ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বাড়ল ২ হাজার ৪৯০ টাকা।

এক নজরে সোনা রুপোর দাম :

বুধবার ৫ এপ্রিল ২০২৩

• ২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫ হাজার ৬২৫ টাকা

• ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬ হাজার ২৫০ টাকা

• ২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬ হাজার ১৩৬ টাকা

• ২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১ হাজার ৩৬০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৭ হাজার ০৯০ টাকা

বুধবার বিশ্ব বাজারে স্পট গোল্ডের (Spot Gold) দাম বাড়ায়। দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার ১ ট্রয় আউন্স স্পট সোনার দাম ছিল ১৯৭৯.৮৫ মার্কিন ডলার। আজ তা বেড়ে হল ২০২৩.৯৫ মার্কিন ডলার। চৈত্রের শেষে সোনা কিনতে কালঘাম ছুটছে সাধারণ মধ্যবিত্তের।

 

Related articles

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...