Thursday, February 19, 2026

হাজতে বাড়তি সুবিধা অনুব্রতকে? জবাব দিতে দিল্লি যাত্রা জেল সুপারের

Date:

Share post:

আসানসোলের জেল হেফাজত থেকে অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal) দিল্লি(Delhi) নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। গরু পাচার মামলায় আসানসোল জেলে বন্দী থাকাকালীন কি বাড়তি সুবিধা পেয়েছিলেন অনুব্রত? এর উত্তর জানতেই এবার আসানসোল সংশোধানাগারের সুপার কৃপায়ম নন্দীকে(Kripamoy Nandi) জেরা করতে চলেছে ইডি। বুধবার সকাল পৌনে ১১ টা নাগাদ দিল্লির ইডি ভবনেও পৌছে গিয়েছেন জেল সুপার।

সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর টানা দীর্ঘদিন আসানসোল সংশোধনাগারে ছিলেন অনুব্রত। অভিযোগ সেই সময়ে জেলে থেকেই তিনি নাকি দলের রাশ নিয়ন্ত্রণ করতেন। সেখানে বসেই দিতেন প্রয়োজনীয় নির্দেশ। নিয়ম অনুযায়ী জেলে মোবাইল ব্যবহারের অনুমতি না থাকলেও বহাল তবিয়তে জেলে মোবাইল ব্যবহার করেছেন তিনি। কখনও নাকি আবার সুপারের ফোন থেকেও নাকি প্রয়োজনীয় কথাবার্তা সারতেন। এধরনের একাধিক বিস্ফোরক অভিযোগে জর্জ্জরিত আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দী। এই ধরণের বাড়তি সুবিধা দেওয়ায় আর্থিকভাবে কি লাভবান হয়েছিলেন কৃপাময়? নাকি অন্য কোনও সুবিধা পান তিনি? এর উত্তর জানতেই এদিন নিজেদের সদর দফতরে কৃপাময় নন্দীকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

spot_img

Related articles

কমিশনের শাস্তির মুখে পড়তে পারেন ভোটাররাও!

ইআরও-এইআরও-দের বিরুদ্ধে পদক্ষেপের পর এবার শাস্তির খাঁড়া নামতে পারে ভোটারদের ওপরও। এসআইআর প্রক্রিয়ার (SIR Hearing Process) শুনানি পর্ব...

সোশ্যাল মিডিয়া ব্যবহারে কর্মীদের নয়া নির্দেশিকা কলকাতা পুলিশের

কলকাতা পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর নির্দেশিকা জারি করা হল।...

এপস্টিন কেলেঙ্কারির জের! গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন

জন্মদিনের সকালে সান্ড্রিংহাম প্রাসাদ থেকে গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর (Former Prince Andrew Mountbatten)। পুলিশের তরফে...

বিজেপি রাজ্যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! গ্রেফতার শিক্ষিকা

ডবল ইঞ্জিন সরকারের (BJP Ruled govt.) শিক্ষাব্যবস্থার চূড়ান্ত অবনতির প্রমান প্রকাশ্যে! শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে সেই নিয়ে সন্দেহের...