Thursday, May 21, 2026

‘আইএসএল অতীত’, সুপার কাপের আগে নিজের নতুন লক্ষ‍্যের কথা জানালেন বাগান কোচ

Date:

Share post:

আইএসএল ২০২২-২৩ চ‍্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। শেষটা ভালো হলেও, মরশুমের শুরু এবং মাঝের সময়টা একদমই ভালো যাচ্ছিল না বাগান ব্রিগেডের। এমনকি সময়টা ভালো যাচ্ছিল না বাগান কোচ জুয়ান ফেরান্দোরও। এক সময় চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল তাঁর। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ান জুয়ান। ঘুড়ে দাঁড়ায় দল। চ‍্যাম্পিয়ন হয় দল। তবে এখন আইএসএল অতীত, এবার লক্ষ‍্য সুপার কাপ। এদিন আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন বাগান কোচ।

এদিন জুয়ান বলেন,”আমার দলের খেলোয়াড়, স্টাফ সবার কাছেই আইএসএলে চ্যাম্পিয়ন হওয়াটাই আসন্ন সুপার কাপে সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠতে চলেছে। আমরা পেশাদার দল, আমাদের মানসিকতাও সে রকমই। আমাদের লক্ষ‍্য এখন সুপার কাপ জেতা।”

চোটের জন্য সারা মরশুমে খেলতে পারেননি স্প্যানিশ ডিফেন্ডার তিরি। ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোর অস্ত্রোপচার হওয়ায় তিনিও মরশুমের অর্ধেকটা খেলতে পারেননি। সুপার কাপে কি এঁদের দেখা যেতে পারে? বাগান কোচের ইঙ্গিত,”তিরিকে হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু জনিকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।”

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন ধাওয়ান


 

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...