Thursday, May 21, 2026

মোদি শাসনে শেষ ৩ মাসে সর্বোচ্চ বেকারত্ব দেশে, গ্রামের চেয়েও কর্মহীনের হার বেশি শহরে!

Date:

Share post:

মোদির ‘সুশাসনে’ গত তিন মাসে দেশে সর্বোচ্চ আকার নিল দেশের বেকারত্বের (unemployment) হার। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র সাম্প্রতিক সমীক্ষায় যে রিপোর্ট প্রকাশে আনা হয়েছে তাতে দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বেকারত্বের হার বাড়ছে দেশে। গ্রামের চেয়ে এই বেকারত্বের হার অনেক বেশি শহরে। স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মোদি সরকার(Modi government)।

সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, মার্চ মাসে দেশে বেকারত্বের হার ছিল ৭.৮ শতাংশ। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ৭.৫ শতাংশ। সিএমআইই-র পরিসংখ্যান বলছে, মার্চ মাসে দেশের শহরগুলিতে বেকারত্বের হার ছিল ৮.৪ শতাংশ। গ্রামে এই হার ছিল ৭.৫ শতাংশ। বেকারত্ব কেমন লাগামহীন বাড়বাড়ন্ত মোদি সরকারের উদ্যোগ বাড়াবে বলে মনে করছে সমীক্ষক সংস্থা। একদিকে দেশের লাগামছাড়া মূল্যবৃদ্ধি। অর্থনীতির লাগাতার পতন। অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বেকারত্বের হার বৃদ্ধি। মোদি শাসনের দেশের বর্তমান হল নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা।

একইসঙ্গে এই সমীক্ষক সংস্থাটির প্রধান সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গত মাসে বেকারত্বের হার বৃদ্ধির নেপথ্যে ছিল শিল্পক্ষেত্রে শ্রমিক শ্রেণির যোগদানের হারে বড় পতন। সেই পতন এখনও রোখা যায়নি বলে জানিয়েছেন তিনি। নতুন কর্মসংস্থান তৈরি করা না গেলে বেকারত্বে লাগাম পরানো যাবে না— এমনটাও ওই সমীক্ষায় উঠে এসেছে।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...