Monday, June 8, 2026

পঞ্চায়েতে মানুষ সার্টিফিকেট দিলে তবেই প্রার্থী: ঘোষণা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) দাদা-কাকা-মামা ধরে টিকিট নয়। মানুষ যাকে সমর্থন করবে সেই পাবে টিকিট। শনিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে ঘোষণা করে দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। পাশাপাশি তিনি আরও জানিয়ে দিলেন, “পঞ্চায়েত হবে মানুষের। সবাই ভোটে দাঁড়াবে। যার যাকে খুশি ভোট দেবেন। পঞ্চায়েতে অবাধ, শান্তিপূর্ণ ভোট হবে।”

পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতে শনিবার আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, “পঞ্চায়েত হবে মানুষের। আমি কথা দিয়ে যাচ্ছি, আলিপুরদুয়ার জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তাঁদেরই প্রার্থীই করবে তৃণমূল। কোনও নেতার কথায় কোনও প্রার্থী হবে না। আমি আবার এটা বলে যাচ্ছি। দরকার হলে আমি আপনাদের কাছে গিয়ে প্রার্থীর খোঁজ নেব। আপনারা আমাকে বলবেন সরাসরি।” তাঁর আরও প্রতিশ্রুতি, “কোন বুথে কাকে দেখতে চান, মানুষ ঠিক করবে। মানুষ সার্টিফিকেট দিলে তবেই প্রার্থী। কারও পা ধরে লাভ নেই।” পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিয়ে অভিষেক বলেন, “সবাই ভোটে দাঁড়াবে। যার যাকে খুশি ভোট দেবেন। পঞ্চায়েতে অবাধ, শান্তিপূর্ণ ভোট হবে।”

একইসঙ্গে এদিনের সভা থেকে কেন্দ্র তথা বিজেপিকে কড়া সুরে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এরা শুধুমাত্র তৃণমূলের শত্রু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়। এরা বাংলার শত্রু, আলিপুরদুয়ারের শত্রু, আপনার শত্রু, কৃষকের শত্রু, শ্রমিকের শত্রু, ছাত্রর শত্রু, যুবর শত্রু… সবার শত্রু। গায়ের জোরে টাকা আটকে রেখেছে।” অভিষেকের অভিযোগ, “বিজেপির প্রতিনিধিরা কেন্দ্রকে চিঠি লিখে আপনাদের টাকা আটকে রেখেছে। ওদের সঙ্গে যেখানে দেখা হবে হাতজোড় করে তাঁদের প্রশ্ন করুন, কোথায় আমাদের ১০০ দিনের টাকা? কোথায় আমাদের আবাসের টাকা?” একইসঙ্গে সরব হয়ে তিনি বলেন, ওরা আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়। আজ সরষের তেলের দাম দু’শো টাকা। জয় শ্রীরাম বললে তেল ফ্রিতে পাওয়া যায় না। বালাকোটের নামে বিজেপি ভোট চেয়েছে। ‘হিন্দু খতরে মে’ বলে ভোট চেয়েছে। আর কোনও দিন জাতি, ধর্ম আর ভাঁওতাবাজির কথা শুনে এদের ভোট দেবেন না।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...