Saturday, May 30, 2026

ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার নামে বড় প্র.তারণা! লক্ষাধিক টাকা খোয়ালেন হুগলির শিক্ষক  

Date:

Share post:

ফের বড়সড় প্রতারণার অভিযোগ। হুগলি (Hoogly) জেলার উত্তরপাড়া থানার (Uttarpara Police Station) অন্তর্গত কানাইপুর অটো স্ট্যান্ড এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, কানাইপুরের বাসিন্দা, পেশায় শিক্ষক সমরেশ গঙ্গোপাধ্যায় প্রতারণার ফাঁদে পড়ে ১০ লক্ষ টাকা খুইয়েছেন। অভিযোগ, কানাইপুর অটো স্ট্যান্ডের বাসিন্দা চন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে বুবাই অভিযোগকারী শিক্ষকের ছেলেকে চাকরি দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা আত্মসাৎ করে। কিন্তু পরে ওই শিক্ষক বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন। টাকা নিলেও ছেলের চাকরি নিয়ে কোনও অগ্রগতিই দেখতে পাচ্ছিলেন না তিনি।

এরপরই চন্দ্রনাথ ভট্টাচার্য-এর থেকে টাকা ফেরত চান ওই শিক্ষক (Teacher)। কিন্তু সেই টাকা ফেরত দিতে অস্বীকার করে অভিযুক্ত বুবাই। পরে উপায় না পেয়ে সমস্ত প্রমাণ নিয়ে উত্তরপাড়া থানার দ্বারস্থ হন শিক্ষক সমরেশ গঙ্গোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, এই প্রথম নয় এর আগেও চাকরি দেওয়ার নামে একাধিকবার বহু মানুষকে ঠকিয়ে জাল কাগজপত্র দেখিয়ে টাকা হাতিয়েছে অভিযুক্ত বুবাই। পাশাপাশি এর আগেও পুলিশের হাতে ধরা পড়েছিল বুবাই। সম্প্রতি ওই শিক্ষকের পাশাপাশি অসীম চক্রবর্তী নামে আরও একজনের থেকে ১১ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে অভিযুক্ত বুবাইয়ের বিরুদ্ধে। অবিলম্বে এই প্রতারণা চক্রের আসল সত্য প্রকাশ্যে আনা হোক এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন প্রতারিতরা।

 

 

 

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...