Monday, April 6, 2026

জীবিত শিশুকে ডে*থ সার্টিফিকেট , ঘাটাল হাসপাতালে চা*ঞ্চল্য!

Date:

Share post:

জীবিত শিশুকে মৃ*ত বলে ঘোষণা, অভিযোগের আঙুল উঠল ঘাটালের সরকারি হাসপাতালের (Ghatal Division Super Specialty Hospital) দিকে। প্রায় আট ঘণ্টা প্লাস্টিকে মোড়া অবস্থায় থাকার পর শেষকৃত্য করতে গিয়ে দেখা যায় শিশুটি নড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ফিরিয়ে নিয়ে এসেও অবশ্য শেষরক্ষা হল না। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে মৃত শিশুটির পরিবার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের (Ghatal Division Super Specialty Hospital) বিরুদ্ধে অভিযোগে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা বিজেপির (BJP)। বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে অকারণ রাজনীতি নয়, স্পষ্ট বার্তা শান্তনু সেনের (Shantanu Sen)।

পরিবার সূত্রে জানা যায় শনিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মনলিশা খাতুন নামে রসকুন্ডুর এক গৃহবধূ। দুপুর দুটো নাগাদ তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। যদিও সেই শিশুটি প্রি ম্যাচিওর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গতকাল বিকেল পাঁচটা নাগাদ শিশুটির মৃত্যু হয়েছে বলে জানানো হয় তাঁর পরিবারকে। পরিবারের অভিযোগ , সঠিক ভাবে পরীক্ষা না করেই মৃত স্ট্যাম্প দিয়ে পলিথিন প্লাস্টিকে প্যাকিং করে রাত নটা নাগাদ শিশুটিকে মৃত বলে পরিবারের হাতে তুলে দেন চিকিৎসক। শিশুটির শেষকৃত্যের সময় দেখা যায় বাচ্চাটির শ্বাস চলছে। এরপর হাসপাতালে নিয়ে এসেও কোনও লাভ হয়নি। এরপরেও কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে চিকিৎসকের নজিরবিহীন শাস্তির দাবি তুলে সরব হয়েছেন শিশুটির পরিবার। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ” এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এটি একটি বিক্ষিপ্ত ঘটনা। মৃত্যুর পর অনেক ক্ষেত্রেই দেখা গেছে পেশি সঞ্চালন জনিত বিভ্রাটে নড়াচড়া লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সেই রকম কিছু হয়েছিল কিনা তা খতিয়ে দেখে রিপোর্ট না আসা পর্যন্ত মন্তব্য করা অনুচিত। ”

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...