Sunday, June 7, 2026

এবার EMI -তে মিলবে আলফানসো আম!

Date:

Share post:

বৈশাখ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগে থেকেই গরমের আমেজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাঙালি । আর গ্রীষ্মকাল মানেই আমের সিজন (Mango Season), তবে দামের কথা ভেবে আগে থেকেই পকেট সামলাচ্ছে মধ্যবিত্ত। আসলে অসামান্য স্বাদের জন্য দেশজোড়া খ্যাতি পাওয়া আলফানসো (Alphonso Mango) আম যে সস্তায় মেলে না সেটা আর নতুন কিছু নয়। কিন্তু এই আম এবার ইএমআই- এর সুবিধা ব্যবহার করে পেতে পারেন আপনি।

এতদিন পর্যন্ত ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রেই EMI সুবিধা পেতে অভ্যস্ত ছিল বাঙালি। তবে এবার সাধের আমের স্বাদ পেতে কিস্তিতেই বাজিমাত করতে পারবেন আপনি। তারই সুযোগ দিচ্ছেন গৌরব সানাস (Gaurav Sanas) নামে পুণের এক ব্যবসায়ী। মূলত মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরিতে আলফানসোর চাষ হয়। যেহেতু এই আমের উৎপাদন খুব কম, তাই একদিকে যেমন দাম চড়া, তেমনই যোগানও সব সময় থাকেনা। বাজারে আলফানসোর পেটির দিকে তাকিয়ে ঢোঁক গিলতে হয় বটে। আলফানসোর দাম বাজারে ৮০০ থেকে ১৩০০ টাকা অবধি পর্যন্ত হয়। তাই স্বাভাবিক ভাবেই সেটা মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে যায় বেশিরভাগ সময়। গৌরব অবশ্য সারা দেশের মানুষ যেন এই আমের স্বাদ পেতে পারেন সেই লক্ষ্যে EMI-এর মাধ্যমে ফল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ইএমআইয়ে যেভাবে কেউ মোবাইল ফোন কিংবা অন্য কিছু কেনেন, ঠিক সেভাবেই কিনতে পারবেন আমও।তবে এই সুবিধা পেতে গেলে ক্রেডিট কার্ড থাকতে হবে আপনার । এরপরই ক্রয়মূল্য ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে ভাগ হয়ে যাবে। তবে কমপক্ষে ৫ হাজার টাকার আলফানসো আম কিনলে তবে মিলবে এই EMI সুবিধা। ফলের ব্যবসার সঙ্গে যুক্ত সনস অব গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টসের এই পদক্ষেপ যে ভবিষ্যতে বাকিরাও অনুসরণ করতে চলেছেন তা নিয়ে আশাবাদী গৌরব।

 

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...