Sunday, June 7, 2026

আরসিবিকে ১ উইকেটে হারাল লখনৌ, দুরন্ত পারফরম্যান্স নিকোলাস পুরানের

Date:

Share post:

রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরকে ১ উইকেটে হারাল লখনৌ সুপার জায়ান্টস। লখনৌর হয়ে দুরন্ত পারফরম্যান্স নিকোলাস পুরানের। আরসিবির হয়ে দুরন্ত ইনিংস বিরাট-ডুপ্লেসি-ম‍্যাক্সওয়েলের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন লখনৌ অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রান করে আরসিবি। আরসিবির হয়ে দুরন্ত পারফরম্যান্স বিরাট কোহলি, ফ‍্যাফ ডু-প্লেসি এবং ম‍্যাক্সওয়েলের। ৬১ রান করেন বিরাট। ৭৯ অপরাজিত আরসিবি অধিনায়ক। ৫৯ রান করেন ম‍্যাক্সওয়েল। ১ রানে অপরাজিত কার্তিক। লখনৌ-এর হয়ে একটি করে উইকেট নেন মার্ক উড এবং অমিত মিশ্রর।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় লখনৌ। লখনৌর হয়ে দুরন্ত পারফরম্যান্স স্টনিস এবং পুরানের। ৬৫ রান করেন স্টনিস। নিকোলাস পুরান করেন ৬২ রান। এদিন নজির গড়েন নিকোলাস। ১৫ বলে ৫১ রান করেন তিনি। আইপিএল-এ দ্রুততম অর্ধশতরান করেন নিকোলাস। অধিনায়ক কে এল রাহুল করেন ১৮ রান। শূন‍্য রান করেন মায়ার্স। দীপক হুডা করেন ৯ রান।  আয়ুস বাদনি করেন ৩০ রান। আরসিবির হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, পার্নেল। দুটি উইকেট নেন হর্ষল প‍্যাটেল। একটি উইকেট নেন করণ শর্মা।

আরও পড়ুন:বিরাটের রেকর্ড ভাঙতে পারেন এই ক্রিকেটার, বললেন শাস্ত্রী


 

Related articles

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...