Wednesday, June 24, 2026

জাতীয় শিক্ষা নীতির বিরোধিতায় মিছিল করতে গিয়ে বিশৃ*ঙ্খলা ছড়াল SFI-DYFI

Date:

Share post:

জাতীয় শিক্ষা নীতির (National Education Policy) বিরোধিতায় মিছিল করতে গিয়ে বিশৃঙ্খলা ছড়াল SFI-DYFI। মঙ্গলবার, রাজ্যজুড়ে বিভিন্ন জেলা সদর দফতর অভিযানের ডাক দেয় CPIM-র ছাত্র-যুব সংগঠন। জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে মিছিল করে SFI। কলেজ স্ট্রিট (College Street) থেকে শুরু হয়।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অভিযানে নামে SFI-DYFI এবং অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিং ওমেন অ্যাসোসিয়েশন। সেই অভিযান ঘিরেই এলাকায় ধুন্ধুমার বেধে যায়। জেলা পরিষদের গেট ভাঙা হয় বলেও অভিযোগ। ১০ আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

এদিন বারাসত হেলা বটতলা থেকে শুরু হয় মিছিল। যশোর রোড হয়ে মিছিল বারাসত জেলা পরিষদে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। অভিযোগ, ব্যারিকেড ভাঙেন আন্দোলকারীরা। এর পর জেলা পরিষদের মূল ফটক ভেঙে ভিতরে মধ্যে ঢুকে যান তাঁরা। জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, ‘‘যাঁদের বর্তমানে অস্তিত্ব নেই, গেট ভাঙলেন। পুলিশকেও তাঁরা মেরেছেন। কিন্তু পুলিশ মানবিক। আইনশৃঙ্খলা মেনে চলার চেষ্টা করছে।’’

NCERT পাঠক্রমে দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই থেকে ‘মুঘল সাম্রাজ্যের ইতিহাস’ বাদ দিয়ে দেশের ইতিহাস গুলিয়ে দেওয়া, বাংলার ক্যাম্পাসে NEP2020 লাগু করার অপপ্রয়াসের বিরুদ্ধে মিছিল করে এসএফআই। কলেজ স্ট্রিট বাটা থেকে শুরু হয়ে শিয়ালদহ হয়ে আবার বাটাতে শেষ হয়। মিছিল শেষে কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে ইউজিসি গাইডলাইন পোড়ানো হয়। জ্বালানো হয় মোদির কুশপুতুলও।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...