Tuesday, May 19, 2026

শীতলকুচিকাণ্ডে ৬ সিআইএসএফ জওয়ানের আগাম জামিন মঞ্জুর করল আদালত

Date:

Share post:

শীতলকুচিকাণ্ডে ছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। শীতলকুচিতে নির্বাচনের সময় গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হয় ছ’জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান। এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।বুধবার তাঁদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে উচ্চ আদালত। সেদিনের গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ- এর হাত থাকার প্রমাণ না মেলায় আগান জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে।
দীপক কুমার, সুনীল কুমার, গীরীশ কুমার, সন্দীপ কুমার, নিত্যানন্দ দাস এবং যাদব নীলেশ নামদেও- এই ছয় জওয়ানকে আগাম জামিন দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বার এবং বিচারপতি সম্পর্ক দত্ত (পাল)-এর বেঞ্চ। জানানো হয়, সাধারণ মানুষ যাতে সুষ্ঠভাবে ভোট দিতে পারেন, তার জন্য সেই সময় এই পদক্ষেপ করা আবশ্যক ছিল।
শীতলকুচি গুলিকাণ্ড নিয়ে বহু চাপানউতোর হয়েছে। এক পক্ষের দাবি, বুথে গন্ডগোলের ঘটনায় অতি সক্রিয় ছিল সিআইএসএফ। গুলি চালনার মতো তেমন কিছু ঘটেনি। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর দাবি ছিল, তাঁদের উপরে হামলা চালায় উন্মত্ত জনতা। আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়।ঘটনার জল গড়ায় বহুদূর। তদন্ত শুরু করে সিআইডি। ঘটনার সময়ে সিআইএসএফের এক কর্তা সহ বেশ কয়েকজন জওয়ান উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই সেইসময় কোচবিহারের এসপি, মাথাভাঙার আইসিকে জেরা করেছে সিআইডি। এর পাশাপাশি জিজ্ঞাসবাদের জন্য ৩ বার ওই ৬ জনকে ডেকে পাঠায় সিআইডি।
কিন্তু কোনও না কোনও কারণ দেখিয়ে সিআইডির সম্মুখীন হননি তাঁরা। কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকেও জেরা করেছিল সিআইডি। নিজেদের নির্দোষ প্রমাণ করার দাবি জানিয়ে এরপর হাই কোর্টে আগাম জামিন চান অভিযুক্ত ছয় জওয়ান। এবার তাঁদের স্বস্তি দিল আদালত।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...