Thursday, May 14, 2026

Weather Update : আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপ্রবাহের সত*র্কবার্তা!

Date:

Share post:

১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত হিট ওয়েভের (Heat Wave)আশঙ্কা করেছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সেই আশঙ্কা সত্যি করে পুড়ছে বাংলা। আইএমডি – এর (IMD)পাশাপাশি এবার নবান্নের (Nabanna) তরফেও বিশেষ গাইডলাইন জারি করা হয়েছে। এর মধ্যেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) ৷ আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়, বলে সতর্ক করল হাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টায় দগ্ধ হতে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। কার্যত চৈত্রের শেষে আর নববর্ষের শুরুতে নাজেহাল বঙ্গবাসী। তীব্র গরমে মঙ্গলবার হুগলিতে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। এই পরিস্থিতিতে তীব্র গরমে কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। জনস্বাস্থ্য দফতরের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে-

  • রোদ থেকে রেহাই পেতে ছাতা ব্যবহার করতে হবে
  • রোদে বেরোলে হালকা সুতির জামা এবং রোদ চশমা সঙ্গে রাখতে হবে
  • তৃষ্ণার্ত বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জলপান করা আবশ্যক
  • সকালে বা দুপুরে বাড়ির বাইরে বের হওয়ার সময় হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে হবে
  • সানস্ট্রোক এড়াতে কাজের ফাঁকে কিছুটা সময় ছায়ায় বিশ্রাম নিতে হবে
    যাঁদের বাইরে মানে আউটডোর কাজ করতে হয় তাঁদের দুপুরের আগে কাজ শেষ করতে হবে
  • সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত একান্ত প্রয়োজন না থাকলে রোদে না বেরোনোই ভাল
  • গরমে শরীরে জলের ঘটাতি যাতে না হয় তার জন্য পর্যাপ্ত পরিমানে জল খেতে হবে
  • প্রয়োজনে নুন চিনি লেবুর সরবত, মরসুমি ফল, লস্যি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
  • বিভিন্ন জনবহুল স্থানে জলসত্রের ব্যবস্থা করতে হবে

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...