Tuesday, March 17, 2026

চৈত্র সংক্রান্তির সকালে বেলুড় মঠে রাজ্যপাল! বর্ষশেষের দিনে কোন কর্মসূচিতে অংশ নিলেন তিনি?

Date:

Share post:

চৈত্র সংক্রান্তিতে সাতসকালেই বেলুড় মঠে হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে উপস্থিত ছিলেন কোচি আশ্রমের মহারাজ স্বামী ভুবনাত্মানন্দ ও আশ্রমের ট্রাস্টি সদস্যদের কয়েকজন। বেলুড় মঠের মায়ের ঘাট থেকে নেওয়া গঙ্গাজল রাজ্যপাল তুলে দেন কোচির রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে।

আরও পড়ুন:বাংলা শিখছেন, নববর্ষে রাজভবনে বাংলায় ভাষণ দেবেন রাজ্যপাল


চলতি বছরেই কোচি রামকৃষ্ণ মিশনের ৭৫ বছরের পূর্তি উপলক্ষে রামকৃ্ষ্ণ মিশনের মহারাজদের ইচ্ছে ছিল, বেলুড়ের গঙ্গাজলে অনুষ্ঠানের সূচনা করার। সেই কারণেই গতকাল কোচি থেকে মহারাজরা বেলুড়ে যান। বৃহস্পতিবার বিকেলেই তাঁরা যান রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তাঁকে বেলুড় মঠে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার সকাল সাড়ে আটটায় বেলুড় মঠে হাজির হন রাজ্যপাল। সেখানে গঙ্গাজল প্রথমে তাঁর হাতে তুলে দেওয়া হয়। সেই কলস তিনি কোচির মহারাজদের হাতে তুলে দেন। কোচির মহারাজরা এই গঙ্গাজল দিয়েই তাঁদের অনুষ্ঠানের সূচনা করবেন।পুণ্য কলসটি কোচি আশ্রমের রামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে রক্ষিত হবে। দিনভর একাধিক কর্মসূচি থাকা সত্ত্বেও রাজ্যপাল বেলুড় মঠে যাওয়ায় তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মহারাজরা। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, “সারাদিন ঠাসা কর্মসূচি রাজ্যপালের। তার মধ্যে থেকেও আধঘণ্টা বের করে উনি এসেছেন।”

অন্যদিকে এবছরই রামকৃষ্ণ মিশনের আন্তর্জাতিক আন্দোলনের ১২৫ বছর পূর্তি। সেই উপলক্ষে অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।সেখানেও রাজ্যপালের থাকার সম্ভাবনা রয়েছে।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...