Wednesday, May 13, 2026

ম.দমুক্ত বিহারে ফের মৃ.ত্যু মিছিল, বিষম.দ প্রাণ কাড়লো ২২ জনের, আশঙ্কাজনক ৫০

Date:

Share post:

মদমুক্ত ঘোষণা করা হয়েছে বিহারকে(Bihar)। তবে মদ খাওয়ায় খামতি নেই। রমরমিয়ে চলছে চোলাইয়ের কারবার। যার জেরেই ফের বিহারে শুরু হলো মৃত্যু মিছিল। মতিহারি জেলার একধিক গ্রামে বিষমদ(Hooch) খেয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর অসুস্থ ৫০ জনকে বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মতিহারি জেলার পাহাড়পুর, লক্ষ্মীপুর, হারসিদ্ধি-সহ একাধিক গ্রামে বিষমদ পান করে অসুস্থ হন অসংখ্য মানুষ। জায়গাগুলি বিহারের রাজধানী পটনা থেকে প্রায় ১৫০ কিমি দূরে অবস্থিত। শুক্রবার লক্ষ্মীপুরে বিষমদ খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসে। এরপর ওই এলাকা-সহ একাধিক গ্রাম থেকে মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসে। শনিবার পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অসুস্থ ৫০ জনকে আশঙ্কাজনক অবস্থায় একাধিক হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি তুরকাউলিয়া গ্রামে। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনার পর বিশেষ কমিটি গঠন করেছে। ওই কমিটিতে রয়েছেন উচ্চপদস্থ পাঁচ জন পুলিশ আধিকারিক। দলটি ইতিমধ্যে গ্রামগুলিতে পৌঁছেছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করে ইতিমধ্যেই তির ছুঁড়তে শুরু করেছেন বিরোধীরা।

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...