Sunday, May 17, 2026

অন্নপূর্ণা শৃঙ্গ জয় করতে গিয়ে নি*খোঁজ পর্বতারোহী, পড়লেন ১৯ হাজার ফুট নীচের খাদে

Date:

Share post:

গতকালই জানা যায় অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছে পিয়ালি বসাক। আর এবার সেই অন্নপূর্ণা পর্বতেই নিখোঁজ হলেন ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু। সোমবার এই ৩৪ বছরের পর্বতারোহী অন্নপূর্ণার তৃতীয় ক্যাম্পের নীচের এলাকা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। দুপুরের পর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর অন্নপূর্ণার চতুর্থ ক্যাম্পে নামছিলেন অনুরাগ। সেই সময়ই নাকি ১৯ হাজার ফুট নীচের একটি খাদে পড়ে যান। তার খোঁজে আকাশপথে হেলিকপ্টারে করে তল্লাশি চালানো হচ্ছে ।

 

অনুরাগ মালু রাজস্থানের কিষানগড়ের বাসিন্দা। তার লক্ষ্য ছিল আট হাজার মিটার থেকে উঁচু সব শৃঙ্গ জয় করা। এছাড়া বিশ্বের সাত মহাদেশের ৯টি উচ্চতম শৃঙ্গ জয় করে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার ইচ্ছে ছিল তার। সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপার এই বিষয়ে জানিয়েছেন, অনুরাগ ১৯ হাজার ফুট উঁচু থেকে খাঁদে পড়ে যাওয়ার পরেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। যদিও তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি। আজও সারাদিন অনুরাগের খোঁজে তল্লাশি চলবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:আরসিবির বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন ধোনি?

 


 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...