Saturday, June 27, 2026

আপাতত স্থগিত নোটিশ, ‘ভুল শুধরে’ অভিষেককে চিঠি CBI-এর

Date:

Share post:

ভুল শুধরে নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhichek Banerjee) চিঠি দিল CBI। শীর্ষ আদালতের নির্দেশের পরেও অভিষেককে হাজির হওয়ার জন্য চিঠি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন TMC সাংসদ। তারপরেই মঙ্গলবার, চিঠি পাঠিয়ে সিবিআই জানাল, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে তারা এই নোটিশ (Notice) স্থগিত রাখল।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের কথা বলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির সেই ‘পর্যবেক্ষণ’কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সেই মামলায় সোমবারই শীর্ষ আদালত উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ দেয়। কিন্তু তার পরেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে চিঠি পাঠায়। মঙ্গলবার বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথাো বলা হয় চিঠিতে। কিন্তু এই নিয়ে প্রস্ন তোলেন অভিষেক। ইডি-সিবিআই আদালত অবমাননা করছে বলেও অভিযোগ তোলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়া সত্ত্বেও কেন নোটিশ পাঠানো হল! তা নিয়েও সরব হন অভিষেক। এরপরেই এদিন সকালে সিবিআই আরও একটি চিঠি পাঠিয়ে অভিষেককে জানায়, ১৭ তারিখ যে চিঠিটি পাঠিয়ে তাঁকে হাজিরার কথা বলা হয়েছিল, তা আপাতত আর কার্যকরী নয়। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত ওই চিঠি স্থগিত রাখা হচ্ছে।

 

 

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...