Saturday, June 27, 2026

আতিক হ.ত্যা মামলার অভিযোগ গ্রহণ করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ আতিক আহমেদের হত্যা মামলার অভিযোগ গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আগামী ২৪ এপ্রিল মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন:আপাতত স্থগিত নোটিশ, ‘ভুল শুধরে’ অভিষেককে চিঠি CBI-এর

ইতিমধ্যেই প্রাক্তন সাংসদ তথা বিধায়ক আতিক আহমেদ হত্যা মামলার পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। দাখিল করা পিটিশনে বলা হয়েছে, ১৮৩টি এনকাউন্টারের মামলায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হোক। এ ছাড়াও পুলিশ হেফাজতে থাকাকালীন কী ভাবে আতি এবং আশরফের মৃত্যু হল সে বিষয়েও তদন্ত করা হোক। আরও বলা হয়েছে যে, পুলিশের এই ধরনের পদক্ষেপ গণতন্ত্র এবং আইনের শাসনের পরিপন্থী। গণতান্ত্রিক সমাজে পুলিশকে চূড়ান্ত বিচারের অনুমতি দেওয়া যেতে পারে না।শাস্তির বিষয়টি বিচারবিভাগের অধীনেই থাকা উচিত।


গত ১৫ এপ্রিল রাতে প্রয়াগরাজ হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল আতিক এবং তাঁর ভাই আশরফকে। হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দুই ভাই। পুলিশের ঘেরাটোপে থেকে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেই ভিড়েই আচমকা আতিক এবং আশরফের মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি করে।
আতিক এবং আশরফের হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। প্রশ্ন উঠতে শুরু করেছে এত পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে দুই ভাইকে কী ভাবে গুলি করে মারল আততায়ীরা। এর নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে বলেও জোর জল্পনা চলছে। একই সঙ্গে, কে বা কারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তার তদন্তও চলছে। প্রশ্ন উঠেছে যোগী রাজ্যের পুলিশি নিরাপত্তা নিয়ে। এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে ।

 

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...