Saturday, May 16, 2026

বিজেপির ওয়াশিং মেশিন নয়, তৃণমূলে থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তাপস

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। সিবিআই তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। ঘণ্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেফতারির আশঙ্কা থাকলেও, তা অবশ্য হয়নি। এদিকে, তিনি নির্দোষ, তাঁর বিরুদ্ধে দলের একাংশ চক্রান্ত করছে বলে অভিযোগ তাপসবাবুর। সিবিআই তাঁর বাড়িতে হানা দিলেও দলের কেউ খোঁজখবর নেননি বলে অভিমানের সুরও শোনা গিয়েছে তাঁর গলায়।

আরও পড়ুন:তাপস সাহার বাগান বাড়িতে খা.সির মাং.সে পিকনিক! কারণ জানলে অবাক হবেন

তাহলে কি দল ছাড়বেন তাপস সাহা? তাঁর দলত্যাগের সম্ভাবনার জোর জল্পনা শুরু হয়। তবে দল ছাড়ার কোনও প্রশ্নই নেই। অন্য দলেও নাম লেখানোর কোনও ইচ্ছা নেই তাঁর। তেহট্টে নিজের বাড়িতে বসে দল বদলের সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন তাপস সাহা। বলেন, “দল ছাড়ব কেন? আরে বাবা, দল যখন করছি, তখন বিজেপিতে যাওয়ার প্রসঙ্গই নেই।” ঘনিষ্ঠ মহলে তাপস জানিয়েছেন, দল ছাড়াটা কোনও সমাধান নয়। বরং, দলের মধ্যে থেকে নিজেকে নির্দোষ, নিরপরাধ প্রমাণ করতে চান তিনি। কারণ, এখন বিজেপিতে গেলেই প্রশ্ন উঠবে, তাহলে নিশ্চয় শুভেন্দু অধিকারীদের মতো চুরি-দুর্নীতি করে ওয়াশিং মেশিনে সাফ হতে এসেছেন, কাউকে এমন কথা বলার সুযোগ দিতে চান না তাপস। তাই তৃণমূলে থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া তিনি।

দলের সঙ্গে তাপসের মনোমালিন্য, মান-অভিমান বা সংঘাত নতুন নয়। ২০১১ সালে পরিবর্তনের বিধানসভা ভোটে তেহট্ট থেকে দলের টিকিট না পেয়ে তাপস সাহা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। সাময়িক ভাবে তৃণমূল তাঁকে বহিষ্কার করে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তেহট্টে এসে জনসভা করেন। তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে দেন নির্দল তাপস। পরে দল তাপসকে ফিরিয়ে নেয়। এরপর ২০১৬ ও ২০২১-এর ভোটে যথাক্রমে পলাশিপাড়া ও তেহট্ট কেন্দ্রে জিতে তৃণমূল বিধায়ক হন তিনি।

তাপসের দল ছাড়ার জল্পনায় জল ঢেলে দেন তৃণমূলের নদিয়া জেলা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি কল্লোল খাঁ। তিনি বলেন, “উনি (তাপস সাহা) দলকে ভালবাসেন। আমার মনে হয় না যে, তিনি অন্য রাজনৈতিক দলে যোগ দেবেন। এসব রটনা।”

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...