Saturday, February 28, 2026

সিবিআই তদন্তের আর্জি! নিয়োগ দু.র্নীতিতে অপরূপার বিরুদ্ধে হাই কোর্টে দায়ের মামলা

Date:

Share post:

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বিরুদ্ধে সিবিআই তদন্তের (CBI Investigation) আর্জি জানিয়ে এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা। সোমবার বিজেপি (BJP) নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari) হাইকোর্টে অপরূপার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আগামী ২৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। দিনকয়েক আগেই অপরূপার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই পরিপ্রেক্ষিতেই এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।

আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, অপরূপা পোদ্দার তাঁর প্যাডে গ্রুপ সি নিয়োগের (Group C Recruitment) তালিকা পাঠিয়েছিলেন। আর সেই তালিকা ধরেই বেআইনি নিয়োগ হয়েছে। শুধু তাই নয়, অপরূপার পাঠানো তালিকার ভিত্তিতে প্রাথীদের নম্বর বাড়িয়েও চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী তিওয়ারি। হাইকোর্টে সেই মামলা গৃহীত হয়েছে। উল্লেখ্য, এর আগেও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একই অভিযোগ তুলে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লি ও কলকাতার অফিসে চিঠি পাঠিয়েছিলেন। আর এবার আইনি পথে হাঁটতেই সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা অপরূপা পোদ্দারের অভিযোগ, দুর্নীতির অভিযোগ তুলতেই তাঁকে বিজেপিতে নেওয়ার চেষ্টা করেছিল অধিকারী পরিবার। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল দলবদল না করলে ফেঁসে যাবেন তিনি।

 

 

spot_img

Related articles

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...

রাজ্য জুড়ে হাই অ্যালার্টে পুলিশ: ভোটার তালিকা প্রকাশের আগেই তৎপরতা

শনিবার যে কোনও সময়ে প্রকাশিত হবে ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সিইও দফতরের তরফে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে সেই...