Wednesday, June 24, 2026

ভূ.মিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া! বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা

Date:

Share post:

রাতভোরে আচমকা কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ভোর ৩টে (স্থানীয় সময়) নাগাদ এই ভূকম্পন লক্ষ করা যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন:মঙ্গলেও মহানগরীতে মেঘলা আকাশ! আজও কী বৃষ্টিতে ভিজবে রাজপথ?

ইন্দোনেশিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ৮৪ কিলোমিটার গভীরে। প্রথম বার মাটি কেঁপে ওঠার পর পর আরও বেশ কয়েক বার কেঁপে (আফটারশক) ওঠে সুমাত্রা সংলগ্ন এলাকাগুলি। যার মধ্যে রিখটার স্কেলে একটি ৫ মাত্রার ভূকম্পও লক্ষ করা গিয়েছিল। সুনামির জন্য সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ভূমিকম্পের কবলে পড়া এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়।

সবচেয়ে তীব্র ভূমিকম্প দেশের পশ্চিম সুমাত্রার প্যাডংয়ে। প্যাডংয়ের পাশাপাশি সুমাত্রার পশ্চিম উপকূলের দ্বীপগুলিতে ভূমিকম্পের কী প্রভাব পড়েছে তারজন্য ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...