Friday, May 15, 2026

মার্লিন গ্রুপের  আইডিসিএ  চতুর্থ টি-২০ ডেফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে জয়ী চেন্নাই ব্লাস্টারস

Date:

Share post:

ভারতীয় ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা  (IDCA) দেশ জুড়ে বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে ডেফ ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করেছিল।  তাদের এই চতুর্থ টি-২০ ডেফ আইপিএল ২০২৩ -এ মোট ৮টি রাজ্য  একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। ২৪ শে এপ্রিল থেকে ২৭ শে এপ্রিল পর্যন্ত এই লিগ চলেছে। ২৭ এপ্রিল এই লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট গ্রাউন্ডে ( মার্লিন রাইজ- দ্য স্পোর্টস সিটি, রাজারহাট)।

ডেফ চেন্নাই ব্লাস্টারস  বনাম ডেফ ব্যাঙ্গালোর বাদশাহের মধ্যে ফাইনাল ম্যাচ আনুষ্ঠিত হয়। জয়ী হয় চেন্নাই ব্লাস্টারস।  এই লিগের ফাইনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার  দেবাং গান্ধী,  ইমামি গ্রুপের   সন্দীপ আগরওয়াল এবং  মার্লিন গ্রুপ এর  ডিরেক্টর  সত্যেন সাংভি।

প্রথম সেমিফাইনাল হয়, ডেফ দিল্লি বুলস এবং ডেফ  ব্যাঙ্গালোর বাদশাহ এর মধ্যে। জয়ী হয়, ডেফ ব্যাঙ্গালোর  বাদশাহ। দ্বিতীয় সেমিফাইনাল হয়, ডেফ রাজস্থান রয়্যাল এবং ডেফ চেন্নাই ব্লাস্টারস এর মধ্যে। জয়ী হয়, ডেফ চেন্নাই ব্লাস্টারস।

মার্লিন গ্রপের তরফ থেকে  ৫টি বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে। লিগের সেরা খেলোয়াড় হয়েছেন এবং ফাইনাল ম্যাচের সেরা ব্যাটসম্যান হয়েছেন- সাই আকাশ (চেন্নাই), ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান – ভিকি ( ব্যাঙ্গালোর ), সুপার সিক্স বিভাগে পুরস্কার পান – মুন্না সরকার (চেন্নাই),  সিরিজের সেরা ফিল্ডার বিভাগে পুরস্কার পেয়েছেন – রোশান কুমার (কলকাতা), সিরিজের সেরা উইকেটরক্ষক হিসাবে পুরস্কার পেয়েছেন – সাইনাথন রেড্ডি (রাজস্থান), দ্রুততম ফিফটি করে পুরস্কার পেয়েছেন- সুশীল যাদব (ব্যাংগালোর) এবং সর্বোচ্চ উইকেট নিয়ে পুরস্কার পেয়েছেন- সঞ্জু শর্মা( রাজস্থান)।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...