Monday, March 16, 2026

অন্যের পুকুরে মাছ ধরেই সংসার চলে, পঞ্চায়েত প্রধানের জীবন কাহিনী আপনাকে গর্বিত করবে

Date:

Share post:

শীত-গ্রীষ্ম-বর্ষা, নিয়ম করে প্রতিদিন ভোর তিনটে থেকে উঠে চলে যান অন্যের পুকুরে। এরপর চলে মাছ ধরা। দীর্ঘদিন ধরেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অন্যের পুকুর ভাগে নিয়ে চাষ করে থাকেন। নিজস্ব জমিজমা বা পুকুর কিছুই নেই। এটাই পেশা সমীর কুমার দাসের। যিনি হুগলির পুরশুড়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাড়ি জঙ্গলপাড়া গ্রামে। এই কাজ না করলে অর্থের অভাবে সংসার চালানো দায়।

আরও পড়ুন:সাহসিকতার অনন্য নজির,সংবর্ধিত ডিএসপি আজহারউদ্দিন

এদিকে ভোর থেকে বেলা পর্যন্ত কঠোর পরিশ্রমের পর নিয়ম করে পঞ্চায়েত অফিসে গিয়ে প্রশাসনিক কাজকর্ম করেন সমীরবাবু। গত পাঁচ বছর প্রধান থাকা সত্ত্বেও নির্মীয়মান একতলা বাড়িটিও এখনও পুরোটা করে উঠতে পারেননি। দরজা জানালা বসাতে না পারায় চটের পর্দা দিয়ে কাজ চালাচ্ছেন। এভাবেই অতন্ত সাদামাটা জীবন‌যাপন করছেন তৃণমূলের এই পঞ্চায়েত প্রধান।

সমীরবাবু জানান, প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর কাজের চাপ অনেক বেড়েছে। তাই পুকুরে মাছ ফেলা, পুকুর পরিষ্কার করা, সেই মাছ বাজারে পাঠানো সবকিছু সামাল দিতে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। তবুও মানুষের কাজ করতে পেরে ভাল লাগছে। গ্রামবাসীরা জানালেন, সমীরবাবুর হাত ধরে রাস্তাঘাট, আলো ইত্যাদির উন্নয়ন হয়েছে। নদী থেকে জল তুলে কৃষিকাজে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। তারফলে এলাকার চাষিদের মুখে হাসি ফুটেছে।

 

 

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...