Sunday, May 17, 2026

জঙ্গিপুরে পঞ্চায়েত নির্বাচনের আগে সকলকে একজোট হয়ে কাজের বার্তা ফিরহাদের

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে দলের সংগঠনকে মজবুত করতে তৃণমূলের (TMC) জঙ্গিপুর (Jangipur) সংগঠনিক জেলার নেতাদের সঙ্গে শনিবার দীর্ঘ বৈঠক করলেন দলের সংখ্যালঘু নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ঝটিকা সফরে মুর্শিদাবাদ গিয়ে জঙ্গিপুর পুরসভার একাধিক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করার পর মঙ্গলজোনে তৃণমূলের জঙ্গিপুর সংগঠনিক জেলার সমস্ত বিধায়ক, ব্লক সভাপতি এবং দলের সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান এবং চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডলের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ।

জঙ্গিপুর সাংগঠনিক জেলার জন্য ঘোষিত পূর্ণাঙ্গ জেলা কমিটিতে কিছু পরিবর্তন করা হবে বলে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়। জঙ্গিপুর সংগঠনিক জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে সম্প্রতি সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের সঙ্গে দলের সভাপতি খলিলুর রহমানের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। তাঁকে না জানিয়ে সাংগঠনিক জেলা কমিটিতে কয়েকজনকে নেওয়া হয়েছে বলে মন্ত্বয করেন ইমানি বিশ্বাস। তবে তৃণমূল সূত্রে খবর, এদিনর বৈঠকে খলিলুর রহমানের সঙ্গে ইমানি বিশ্বাসের যে মতান্তর তৈরি হয়েছিল ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তা মিটে গিয়েছে।
ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সকলকে একত্রিত হয়ে এবং সমন্বয়ে রেখে কাজ করতে হবে। এর পাশাপাশি সাংগঠনিক জেলা সভাপতিকেও তিনি নির্দেশ দিয়েছেন কোনও ব্যক্তিকে দলের জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করার আগে সংশ্লিষ্ট এলাকার বিধায়কের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। এর পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনে কাউকে অন্তর্ভুক্ত করার আগে সংশ্লিষ্ট এলাকার বিধায়কের সাথে পরামর্শ করে নেওয়ার নির্দেশও দিয়েছেন ফিরহাদ।

আরও পড়ুন- ফের হার কলকাতার, গুজরাতের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...