Thursday, June 11, 2026

পুকুরে স্নান করতে নেমে বিপত্তি! ম.র্মান্তিক পরিণতি ২ কিশোরের  

Date:

Share post:

পুকুরে (Pond) স্নান করতে নেমে আচমকাই তলিয়ে গেল দুই ভাই। সম্পর্কে তারা দু’জন মাসতুতো ও পিসতুতো ভাই বলে পুলিশ সূত্রে খবর। রবিবার পুকুর থেকে তাদের দু’জনেরই নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার (South 24 pgs) অন্তর্গত কালীতলা-আশুতি থানার জগন্নাথপুরের গোষ্ঠতলায়। আর দুই ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম শীতল ধানুকা (১৫) ও তার মামাতো ভাই শুভদীপ বড়ুয়া (১৬)। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার কালিতলা-আশুতি থানার জগন্নাথপুরের গোষ্ঠতলায় ওই দুই কিশোর বাড়ির কাছেই একটি পুকুরে স্নান করতে নামে। কিন্তু পুকুরটিতে কতখানি জল ছিল তা বুঝতে পারেনি ওই দুই কিশোর। আর যার জেরেই ঘটে যায় বিপত্তি। এদিকে, স্থানীয় এক মহিলা দুই কিশোরকে পুকুরে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেন। তারপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করতে জলে নামলেও শেষ রক্ষা হয়নি।

এদিন দু’জনকে জল থেকে উদ্ধার করতে স্থানীয়দের বেশ বেগ পেতে হয়। তবে এদিন পুকুর থেকে যখন দুই কিশোরকে উদ্ধার করা হয় তখন তাদের দেহে প্রাণ ছিল না। তা সত্ত্বেও তড়িঘড়ি দু’জনকেই বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুই ভাইকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে দেহ দু’টি ময়নাতদন্তে (Post Mortem) পাঠিয়েছে পুলিশ।

 

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...