Thursday, May 14, 2026

“এটা কোনও বাহাদুরির কাজ নয়”, সুকন্যার গ্রে.ফতারি নিয়ে ইডিকে বিঁধলেন অনুব্রত

Date:

Share post:

গরুপাচার মামলায় বর্তমানে তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল। তদন্তে অসহযোগিতার কারণ দেখিয়ে বন্দি করা হয়েছে তাঁর মেয়ে সুকন্যাকেও।মেয়ের গ্রেফতারিতে বিমর্ষ বাবা। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রতকে হাজির করানোর সময় মেয়ের গ্রেফতারি নিয়ে ইডির উপর ক্ষোভ উগড়ে দেন তিনি। আদালতে ঢোকার সময় অনুব্রত বলেন,“মেয়েকে গ্রেফতার করা কোনও বাহাদুরির কাজ নয়।”

আরও পড়ুন:অনুষ্কার জন্মদিনে মনের কথা পোস্ট বিরাটের, বিরুষ্কার রোমান্সে আবেগের বন্যা


জেল হেফাজত শেষে এদিন কেষ্ট মণ্ডলকে দিল্লির রাউস আদালতে পেশ করা হয়। পরনে সাদা রংয়ের টি-শার্ট। হুইল চেয়ারে বসিয়ে আদালতে হাজির করানো হয় তাঁকে। আদালতে ঢোকার সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, “কেমন আছেন দাদা?” সে প্রশ্নের জবাব না দিয়েই অনুব্রত বলতে শুরু করেন, “মেয়েকে গ্রেফতার করা অন্যায়। এটা কোনও বাহাদুরির কাজ নয়।” এদিন সওয়াল জবাব শেষে অনুব্রত মণ্ডলকে ৪ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও আদালতে পেশ করা হয়। তাঁকে আগামী ১২ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


 

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...