Saturday, March 14, 2026

ফের গ্রুপ-ডি নিয়োগ মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

Date:

Share post:

আরও এক বার গ্রুপ-ডি নিয়োগ মামলার শুনানি পিছিয়ে গেল। এর ফলে রীতিমতো হতাশ চাকরিপ্রার্থীদের একাংশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে তা সাময়িক ভাবে স্থগিত হয়ে যায়। ফলে এখনও কার্যকর হয়নি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। এই অবস্থায় গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীদের একাংশ ভরসা রেখেছিলেন শীর্ষ আদালতের ওপর।

সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি ছিল। সেখানে আগেই চাকরিহারাদের এক আইনজীবী বিচারাধীন বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টিভি সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর আগে নিয়োগ সংক্রান্ত দু’টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এখন চাকরিপ্রার্থীদের আশঙ্কা, এই মামলার ক্ষেত্রেও একই যুক্তি দেখাতে পারেন চাকরিহারারা।
এই মামলার পরবর্তী শুনানি বুধবার। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ সোমবার শুনানি পিছিয়ে দেয়।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...