Saturday, May 23, 2026

সরানো হল তনুজাকে, বিজেপি মহিলা মোর্চার নতুন সভাপতি ফাল্গুনী পাত্র!

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সংগঠনে রদবদল। রাজ্য বিজেপির মহিলা মোর্চার নতুন সভানেত্রী হলেন ফাল্গুনী পাত্র। এতদিন ওই পদে ছিলেন তনুজা চক্রবর্তী।

বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নৈহাটির বাসিন্দা ফাল্গুনী পাত্র বহুদিন ধরেই বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত।
প্রসঙ্গত, মহিলা মোর্চার নতুন রাজ্য সভানেত্রী ফাল্গুনী ১৯৯৬ সালে বিজেপিতে যো‌গ দেন। ২০০৩ সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে জেতেন। এর পরে প্রথম অঞ্চল কমিটি ও পরে জেলার বিভিন্ন দায়িত্ব সামলান। গত লোকসভা নির্বাচনের সময়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী হন। পরে তাঁকে দলের নবদ্বীপ জোনের ইনচার্জ করা হয়।
২০১৯ সালে বিজেপির ব্যারাকপুর লোকসভা আসন জয়ের নেপথ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর দলের রাজ্য সম্পাদিকার দায়িত্বর পাশাপাশি সামলাচ্ছিলেন নবদ্বীপ জোনের ইনচার্জের পদও। এবার সংগঠনে পোড়খাওয়া সেই ফাল্গুনী পাত্রকেই দলের মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হল।
কিন্তু কেন এই পরিবর্তন? আসলে লকেট চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা পাল মহিলা মোর্চার দায়িত্বে থাকাকালীন সংগঠনের তরফে তাও আন্দোলন লক্ষ্য করা যেত। কিন্তু, ২০২১ সালের ডিসেম্বরে অগ্নিমিত্রাকে সরিয়ে ওই পদে
আনা হয় তনুজা চক্রবর্তীকে। এরপর থেকেই মহিলা মোর্চার আন্দোলনে ভাটা পড়ে। ওয়াকিবহাল মহলের মতে, মহিলা মোর্চার আক্রমণের ঝাঁঝ বাড়াতে তনুজার বদলে ফাল্গুনীকেই সংগঠনের নেতৃত্বের ভার তুলে দেওয়া হল।

 

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...