Friday, April 17, 2026

মালদহের বিখ্যাতে আমে ‘ম্যাঙ্গো সুইট’ তৈরির পরামর্শ মমতার

Date:

Share post:

এলাকায় গিয়ে সেখানকার স্থানীয় উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির পথ বাতলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদহেও তার ব্যতিক্রম হল না। মালদহে (Maldah) বিখ্যাত আম (Mango)। বৃহস্পতিবার, সেখানে প্রশাসনিক সভা থেকে আম দিয়ে মিষ্টি তৈরি করে তার বিপণনের পথ দেখান মমতা।

মালদহের জগৎ বিখ্যাত আমকে কাজে লাগিয়ে ব্যবসার পথ দেখান মুখ্যমন্ত্রী। ‘ম্যাঙ্গো সুইট’ গড়ে তোলার পরামর্শ দেন তিনি। মালদহের প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে বলেন, “আমরা যেমন শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা নিয়ে ‘ল্যাংচা হাব’ করেছি, সীতাভোগ, মিহিদানা নিয়েও উদ্যোগ নেওয়া হয়েছে, তেমন তোমরা একটা ম্যাঙ্গো সুইট কেন করছ না?“

এনিয়ে রেসিপিও দেন মুখ্যমন্ত্রী। বলেন, “দইয়ের ভিতর আম দিয়ে ‘ম্যাঙ্গো দই’ তৈরি করা হয়। ম্যাঙ্গো দই লোকে ভীষণ পছন্দ করে। তা ছাড়া, আমের খোসা ছাড়িয়ে ফলের ভিতরের অংশ দিয়ে তৈরি করা যায় আম মিষ্টি। আমের সঙ্গে ছানা জাতীয় কিছু মিশিয়ে মিষ্টি তৈরি করতে হবে। রসকদম্ব যেমন খুব বিখ্যাত, এটাও তেমন।“ এই বিশেষ মিষ্টি বিশ্ববাংলা সেক্টরে পাঠানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ‘বিশ্ববাংলায়‘-এর স্টল দেওয়া হবে। শহরের বিভিন্ন শপিং মলেও মালদহের আম দই এবং আম মিষ্টির স্টল দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

Related articles

ISL: আবেগ কি দিকভ্রান্ত? ইস্টবেঙ্গলের বিতর্কিত টিফো নিয়ে সরব বাগান সভাপতি

বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচে। রেফারিং নিয়ে আগুনে বিতর্কের মধ্যেই জড়িয়ে গেল মোহনবাগানও(Mohun Bagan)। সৌজন্যে...

মোদিকে তিন ‘বুলেট’ মমতার, হিমন্তকেও দাগলেন তোপ

'যে ক’দিন আছেন দয়া করে মিথ্যা কথা কম বলুন।' শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় প্রধানমন্ত্রীকে তোপ দলনেত্রী মমতা...

IPL: গিলদের ডেরায় জয়ের জন্য দলে বদল! জেনে নিন নাইটদের সম্ভাব্য একাদশ

(IPL) আইপিএলে কাঙ্খিত সেই জয়ের খোঁজে আজ আহমেদাবাদে নামতে চলেছে কেকেআর(KKR)। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। প্লে অফের দৌড়ে টিকে...

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে না, হাইকোর্টে ধাক্কা কমিশনের

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে জোর থাকা খেলো নির্বাচন কমিশন (Election Commission)। আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার পদে...