Wednesday, June 3, 2026

ঝড়ো ইনিংস ঋদ্ধির, মন কেড়েছে বিরাটের

Date:

Share post:

রবিবার আইপিএল-এর প্রথম ম‍্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছে গুজরাত টাইটান্স। এই ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন লখন‍ৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে দুই উইকেট হারিয়ে ২২৭ রান করে গুজরাত। এই ম‍্যাচে ব‍্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নেমে ৪৩ বলে ৮১ রান করেন তিনি। আর এই রান করতেই নজির গড়লেন ঋদ্ধি। মাত্র ২০ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি। অর্ধশতরান করতেই নজির গড়েন ঋদ্ধি। ঋদ্ধির এই ইনিংস মনে ধরেছে বিরাট কোহলির। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা।

পাওয়ার প্লে-র মধ্যেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋদ্ধিমান। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি।আর অর্ধশতরান করতেই ঋদ্ধি আইপিএলের ইতিহাসে গুজরাত টাইটান্সের হয়ে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়ে ফেলেন। তিনি ভেঙে দেন বিজয় শঙ্করের রেকর্ড। বিজয় শঙ্কর চলতি মরশুমেই কেকেআরের বিরুদ্ধে মাত্র ২১ বলে হাফ-সেঞ্চুরি করেন। এতদিন সেটিই ছিল গুজরাত টাইটান্সের জার্সিতে কোনও ক্রিকেটারের সব থেকে কম বলে করা অর্ধশতরানের নজির।

এদিকে ঋদ্ধির ইনিংসে মজেছেন বিরাট। লখনৌর বিরুদ্ধে ঋদ্ধির দুরন্ত ইনিংস দেখে সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন, কি দারুণ ক্রিকেটার, এর পরই হাত তালির ইমোজি দেন।

 

 

আরও পড়ুন:ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে বিসিসিআইকে বিশেষ শর্ত পিসিবির : সূত্র


 

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...