Tuesday, April 28, 2026

প্রাথমিকের নিয়োগ দু.র্নীতিকাণ্ডে ফের হাই কোর্টের প্রশ্নের মুখে CBI, ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব

Date:

Share post:

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কোন কোন মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) সোমবার বিস্তারিত জানতে চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে (Division Bench)। আর সেই মামলার সওয়াল জবাব চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এমনই প্রশ্ন জানতে চাইলেন বিচারপতি।

এদিনের শুনানি চলাকালীন বিচারপতি সিবিআই-র কাছে জানতে চান প্রাথমিক স্কুলে যে ২৬৯ জনকে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছে শুধুমাত্র সেই বিষয়েই কী তদন্ত করছে সিবিআই? নাকি পুরো প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত চলছে? এই বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে হাই কোর্টে রিপোর্ট (Report) জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর আগে অবশ্য সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়েছিল তারা পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই তদন্ত চালাচ্ছে। এই বিষয়ে কলকাতা হাই কোর্টকে উত্তর দেওয়ার জন্য ১৫ মে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে সিবিআইকে।

উল্লেখ্য, প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেশ কয়েকটি মামলার শুনানি চলছে কলকাতা হাই কোর্টে। একাধিক মামলার ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এর মধ্যে সোমবার একটি জনস্বার্থ মামলার (PIL) শুনানি ছিল হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।

 

 

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...