Monday, May 18, 2026

পকসো মাম.লার রায়ের ক্ষেত্রে স.তর্ক হতে হবে বিচারকদের : দিল্লি হাইকোর্ট

Date:

Share post:

কিশোর বয়সের কোনও সম্পর্কের (Teenage Love) জেরে যদি পকসো (POCSO) মাম.লা দায়ের করা হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে গুরুত্ব দিয়ে দেখতে হবে বিচারককে। বুধবার এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। বিচারক স্বর্ণকান্ত শর্মা (Swarnakanta Sharma) কিশোর প্রেম নিয়ে মত প্রকাশ করতে গিয়ে এমন কথা জানান বলেই আদালত সূত্রে খবর। এমনকি কৈশোর প্রেমের ক্ষেত্রে আদালত যত কম হস্তক্ষেপ করবে ততই সেটা সম্পর্কের জন্য মঙ্গলজনক বলেও এদিন জানানো হয়।

যত দিন যাচ্ছে তত পকসো মাম.লার সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ যে কৈশোর কালে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে যে অনুভূতি কাজ করে তার সঙ্গে অনেক সময় সাহিত্য বা সিনেমার সামঞ্জস্য পাওয়া যায়। তাই এই সময়ের ছেলেমেয়েদের প্রেমের ক্ষেত্রে আদালতের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে, তা অনেক সময় কিশোর, কিশোরীদের মনের উপর প্রভাব ফেলে। যা পরবর্তীতে অনেক সময় সমাজের ক্ষেত্রে খুব একটা শুভ ইঙ্গিত বহন করে আনে না। ফলে এই ধরনের প্রেমের বা বিচ্ছেদ ঘটিত কোনও মামলার ক্ষেত্রে বিচারকরা যখন জামিন মঞ্জুর বা প্রত্যাখ্যান করবেন, তখন তাঁদের অতি সতর্ক থাকা উচিত বলে দিল্লি হাইকোর্টের তরফে উল্লেখ করা হয়েছে।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...