Sunday, June 21, 2026

প্রসূতি মৃ.ত্যুর হার কমাতে বিশেষ উদ্যোগ, আধিকারিকদের কড়া বার্তা স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

সিজার পরবর্তী সময়ে প্রসূতির যে যত্ন নেওয়ার কথা, তা অনেক ক্ষেত্রেই ঠিকঠাকভাবে নেওয়া হচ্ছে না। আর সেকারণেই অতিরিক্ত রক্তক্ষরণ সহ একাধিক কারণে এড়ানো যাচ্ছে না প্রসূতি মৃত্যুর (New Born Baby) সংখ্যা। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের (West Bengal Government)। রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে, এবার বেসরকারি হাসপাতাল (Private Hospital) বা নার্সিংহোমে (Nursing Home) প্রসূতি বা সদ্যোজাতর মৃত্যুর বিশদ তথ্য সরকারি ‘মাতৃ মা’ পোর্টালে নথিভুক্ত করা হবে। পাশাপাশি পোর্টালে কিভাবে নাম নথিভুক্ত করতে হবে সেই বিষয়ে হাসপাতালগুলির প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু করে দিয়েছে স্বাস্থ্য দফতর (Health Department)।

সম্প্রতি স্বাস্থ্য ভবনে আয়োজিত একটি বৈঠকে এই বিষয়ে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বৈঠকে বিশেষ নজর দিতে বলা হয়েছে অনর্থক সিজার নিয়েও। তবে শুধু সরকারিই নয়, বেসরকারি হাসপাতালগুলিও যাতে মাতৃ-মা পোর্টালে নাম নথিভুক্ত করতে পারে সেই নির্দেশও দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এছাড়াও, এসএনসিইউ-তে (SNCU) পরিচ্ছন্নতার অভাবে অনেক সময় সেপসিস হয়ে মারা যাচ্ছে সদ্যোজাতেরা, সেই বিষয়েও কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, প্রসূতি ও শিশুর মৃত্যু প্রত্যাশামতো কমানো যাচ্ছে না বরং কিছু ক্ষেত্রে বেড়ে গিয়েছে সন্তানের জন্ম দেওয়ার পরেই মায়ের মৃত্যুর ঘটনা। আর সেকারণেই এদিনের বৈঠকে স্বাস্থ্য দফতর সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ব্লক স্তরে যেখানে যেখানে ডেলিভারি হয়, সেই সমস্ত জায়গায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে দেখতে হবে বাড়ি নয়, সন্তান যেন হাসপাতালেই প্রসব করে। তবে গত এক দশকে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বেড়ে গিয়েছে সিজারের সংখ্যা। তার একটি কারণ যেমন গ্রাম বাংলায় বেসরকারি হাসপাতালের সংখ্যা বৃদ্ধি, তেমনই অপর কারণ হল, সরকারি হাসপাতালে অ্যানাস্থেটিস্টের সংখ্যা বেড়ে যাওয়া। কিন্তু স্বাস্থ্যকর্তাদের অভিজ্ঞতা হলো, সিজ়ার পরবর্তী সময়ে যে যত্ন প্রসূতির নেওয়ার কথা, তা অনেক ক্ষেত্রেই নেওয়া হচ্ছে না। ফলে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং অন্য নানা কারণে এড়ানো যাচ্ছে না প্রসূতির মৃত্যু। স্বাভাবিক প্রসবের হার যেখানে ৮০ থেকে ৮৫ শতাংশ ও সিজারের হার ১৫ থেকে ২০ শতাংশ হওয়া উচিত, সেখানে শহরাঞ্চলে সিজারের হার প্রায় ৪৫ শতাংশ এবং গ্রামাঞ্চলে প্রায় ৩০ শতাংশে দাঁড়িয়েছে।

 

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...