Sunday, May 17, 2026

শহরে টাইগার, অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে সলমন

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) শতবর্ষ উপলক্ষে লাল হলুদ ফ্যানেদের উপহার দিচ্ছে ক্লাব আর তাই শহরে সলমন খান (Salman Khan)। ভোর রাতে কলকাতা এসেছেন বলিউডের ভাইজান। বিকেল চারটে নাগাদ আলিপুরের হোটেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর (CM) বাড়িতে পৌঁছে যান সলমন। অতিথি আসার খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে বাইরে অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সলমান আসার পর তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। বিকেল সাড়ে চারটে নাগাদ কালীঘাটের বাড়িতে একান্ত আলাপচারিতায় বাংলার মুখ্যমন্ত্রী (CM) এবং বলিউডের ভাইজান।

দ্য ব্যাং ট্যুর শুরু করেছেন সলমন। সেই শোয়ের হাত ধরে আজ কলকাতা মাতাবেন ভাইজান। সন্ধ্যায় অনুষ্ঠানের আগে বিকেলে পূর্বপরিকল্পনা মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান সলমন। সেখানে তাঁকে বাংলার মিষ্টি উপহার দেন মমতা। ক্লাবের তরফ থেকে অভিনেতাকে লাল হলুদ জার্সি, স্মারক, লাইফটাইম মেম্বারশিপ কার্ড দেওয়া হবে । সলমনকে দেখতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ীর সামনে ভিড় জমান বলিউড সুপারস্টারের অনুরাগীরা।

 

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...