Wednesday, May 27, 2026

রবির দুপুরেই অতি প্রবল বেগে আছড়ে পড়বে মোকা! বঙ্গে প্রভাব কতটা?

Date:

Share post:

প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মোকা’। আপাতত তার অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। তা ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। ‘মোকা’র স্থলভাগে প্রবেশ এখন শুধু সময়ের অপেক্ষা।আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী রবিবার দুপুরেই বাংলাদেশ এবং মায়ানমারের মাঝামাঝি এলাকায় প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে মোকা। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার! ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আরও পড়ুন:চলছে ফুটব্রিজ সংস্কারের কাজ, দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, সংক্ষিপ্ত যাত্রাপথ

ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়বে এদেশের আন্দামান ও নিকোবরেও। কমলা সতর্কতা জারি হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ জুড়ে। উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জে হাওয়ার গতি থাকতে পারে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রবিবার আন্দামান সাগরে জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হবে।
মোকার খানিকটা প্রভাব পড়বে বাংলাতেও। রবিবার কলকাতা এবং দুই ২৪ পরগনার আকাশ থাকতে পারে মেঘলা। পূর্ব মেদিনীপুরেও আকাশ মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

জামিন পেলেন স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত 

আদালতে সময় মতো পৌঁছলো না নথি, ১ হাজার টাকার বন্ডে জামিন পেলেন রাজগঞ্জের প্রাক্তন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)...

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...