Saturday, June 27, 2026

চলছে ফুটব্রিজ সংস্কারের কাজ, দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, সংক্ষিপ্ত যাত্রাপথ

Date:

Share post:

স্টেশনের ফুট ওভারব্রিজ সংস্কারের কাজের জন্য সাঁতরাগাছি স্টেশনে নিয়ন্ত্রিত হচ্ছে ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যার জেরে ফের ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের।

আরও পড়ুন:বাগদান সম্পন্ন, হাতে হাত রেখে পথ চলার প্রমিস পরিনীতি-রাঘবের!

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন , রবিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর শাখার সাঁতরাগাছি স্টেশনের চতুর্থ ফুট ওভারব্রিজে কাজ চলবে। সেই কারণে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। তার আগে অবশ্য শনিবারই আপ ও ডাউনের দু’জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার বাতিল হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস।

রেল জানিয়েছে, রবিবার দুপুর ২.০৫ মিনিটের গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে বিকেল ৪.০৫ মিনিটে। রবিবার সন্ধ্যা ৭.৫০-এ ছাড়ার কথা ছিল হাওড়া-মুম্বই মেলের। সেটি ছাড়বে রাত ১২.২০-তে। হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস রবিবার হাওড়া থেকে রাত ১.১০ মিনিটে ছাড়বে। আবার যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে ভদ্রক-হাওড়া এক্সপ্রেস এব‌ং আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস। এই দু’টি ট্রেন চলবে খড়্গপুর পর্যন্ত।

 

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...