Tuesday, June 23, 2026

বাগদান সম্পন্ন, হাতে হাত রেখে পথ চলার প্রমিস পরিনীতি-রাঘবের!

Date:

Share post:

জল্পনা ,গুঞ্জন এখন সবটাই ফ্ল্যাশব্যাকে, সোশ্যাল মিডিয়ায় (Social Media) জ্বলজ্বল করছে প্রেমিক প্রেমিকার হাতে হাত রাখা মুহূর্ত। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার (AAP Leader Raghav Chadda) আংটি বদলের পরই, পাত্র-পাত্রী নিজেদের মনের কথা প্রকাশ্যে আনলেন সমাজমাধ্যমের ক্যাপশনে। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন বলিউড (Bollywood) থেকে শুরু করে রাজনৈতিক মহলের নেতৃত্বরাও।

যুগলের চর্চিত প্রেমের কাহিনীতে অবশেষে সিলমোহর পড়লো। বিদেশেই প্রেমিক-প্রেমিকার বাস্তবের গল্পটা শুরু হয়েছিল। আপ নেতা রাঘব চাড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। অন্য দিকে, পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজ়নেস স্কুলের প্রাক্তন পড়ুয়া। বিগত কয়েক মাসে একাধিক বার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তাঁরা ,তবুও মুখে কুলুপ এঁটে ছিলেন বাগদানের আগের মুহূর্ত পর্যন্ত। শনিবারের সান্ধ্য লগ্নে দিল্লির কপূরথালা হাউসে আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরান দুই তারকা। বাগ্‌দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), মণীশ মালহোত্রা সহ টিনসেল টাউনের পরিচিত সেলেবরা। পাশাপাশি আদিত্য ঠাকরে, পি চিদম্বরম, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও আশীর্বাদ করলেন রাঘব -পরিণীতিকে। ভালোবাসার এই সম্পর্ককে নিজেদের সবটা দিয়ে কাছে পাওয়ার প্রার্থনা করেছিলেন দুজনেই, অবশেষে আজ তা পূর্ণ হল। সমাজ মাধ্যমের পোস্টেই তাই রাঘব- পরিণীতির সেই সম্পর্কের উদযাপন।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...