Saturday, May 16, 2026

অভিষেকের কাছে অভাবের কথা জানাল রায়না, মোছালেন বৃদ্ধের চোখের জল

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে সাধারণ মানুষের কাছে গিয়ে, পাশে বসে সুখ-দুঃখের কথা শুনছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। তাঁকে কাছে পেয়ে অভাব-অভিযোগ জানাচ্ছেন অনেকে। কেউ আবার সরকারি প্রকল্পের সব সুবিধা পাওয়ায় ধন্যবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে পূর্ব বর্ধমানে রয়েছেন অভিষেক। রবিবার, জনসংযোগ যাত্রায় রায়নায় (Raina) তাঁকে কাছে পেয়ে কেঁদে ফেললেন এক বৃদ্ধ। জানালেন, অনেকদিন ধরে বার্ধক্যভাতা পাচ্ছেন না তিনি। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তৃণমূল সাংসদ।

এদিন, রায়নার বড়বৈনানে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে দেখতে সারা গ্রাম জড়ো হয় সেখানে। আবার তাঁকে কাছে পেয়ে অনেকেই সমস্যার কথা জানান। মহিলারা যখন অভিষেককে জানাচ্ছেন, তাঁরা ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না, তখনই উপস্থিত হন এক বৃদ্ধ। অভিষেকের হাতে ধরে কেঁদে ফেলেন। তাঁর অভিযোগ, বার্ধক্যভাতা পাচ্ছেন না তিনি। তাকে শান্ত করেন অভিষেক। আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব বার্ধক্যভাতার ব্যবস্থা করে দিবেন তিনি। অভিষেককে কাছে পেয়ে অভাব-অভিযোগের কথা জানান অনেকেই। তাঁদের কথা মন দিয়ে শোনার পাশাপাশি বেশ কিছু নোট নেন তিনি। মণ্ডলপাড়ার পাশাপাশি এলাকার আর কয়েকটি গ্রাম ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এভাবে তাঁকে পাশে পেয়ে আপ্লুত এলাকা।

 

 

 

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...