Saturday, June 27, 2026

এশিয়া কাপ ইউরোপে করার প্রস্তাব পিসিবি প্রেসিডেন্টের

Date:

Share post:

পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। ভারত  কোনওভাবেই পাকিস্তানে দল পাঠাতে রাজি নয়। আর পাকিস্তানও এশিয়া কাপের আয়োজক-সত্ত্ব ছাড়তে রাজি হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে।

ভারত যতবারই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকার করেছে, পাকিস্তানও পাল্টা হুমকি দিচ্ছে বিশ্বকাপ নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বক্তব্য, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে, তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

এমন অবস্থায় পিসিবির প্রধান নাজাম শেঠি অন্য একটি সমাধানের প্রস্তাব দিয়েছিলেন—এশিয়া কাপ হতে পারে ‘হাইব্রিড’ পদ্ধতিতে। যে পদ্ধতিতে ভারত ছাড়া টুর্নামেন্টের সব দলই পাকিস্তানে খেলবে, ভারত তাদের ম্যাচগুলো খেলবে অন্য কোনো দেশে! নাজাম শেঠি এখন এশিয়া কাপ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব অনুযায়ী এবারের এশিয়া কাপ হতে পারে ইউরোপে। ইউরোপ মানে ইংল্যান্ডে।

বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি হওয়ার কথা রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু সেই জায়গায় ম্যাচ খেলতে পাকিস্তান রাজি নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এই নিয়ে এখনও কিছু জানায়নি।এদিকে এশিয়া কাপ নিয়ে পিসিবি প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর ভারত-সহ অন্যান্য দেশের পক্ষ থেকে এখন অবধি কোনও কিছু ঘোষণা করা হয়নি। শেষ পর্যন্ত চলতি বছরের এশিয়াকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে তা অবশ্য সময়ই বলবে।

 

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...