Saturday, June 20, 2026

চাকরি হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে অনির্বাণের

Date:

Share post:

প্রাথমিকে ৩৬ হাজার শিক্ষককের চাকরি গিয়েছে।চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন অধিকাংশই।শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা অনির্বাণ কিছুতেই বুঝে উঠতে পারছেন না,এই পরিস্থিতিতে কী করা উচিত। মায়ের দু’বার স্ট্রোক হয়েছে। সঙ্গে দোসর ব্রেন সার্জারি।হাঁটা-চলা করতে পারেন না।অন্যদিকে বাবা দীর্ঘদিন শয্যাশায়ী। উঠতে পারেন না। দু’জনের চিকিৎসা করাতে অনেক টাকা লাগে প্রতি মাসে। পরিবারের একমাত্র রোজগেরে অনির্বাণের টাকাতেই কষ্টে চলে যাচ্ছিল সংসার।কিন্তু শুক্রবার চাকরি হারিয়ে মাথা. আকাশ ভেঙে পড়েছে।
কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। প্যারাটিচার হয়ে যে দশ হাজার পাবেন তাতে পরিবার কীভাবে চলবে,মা-বাবার চিকিৎসাই বা কীভাবে হবে, কিছুই বোধগম্য হচ্ছে না।অভাবের সংসারেও পড়াশুনায় বরাবরই মেধাবি অনির্বাণ। মাধ্যমিকে স্টার পেয়েছিলেন । উচ্চ মাধ্যমিকে বাণিজ্য বিভাগে স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। ২০১০-এ প্রথম শ্রেণিতে স্নাতক পাশ করেন তিনি। ২০১৪ টেটে চাকরি পান। সেই থেকে সংসারের হাল ধরেন। ভাঙাচোরা বাড়িতে সংস্কারের কাজ শুরু হয়।সঙ্গে মা-বাবর চিকিৎসা। তবে শুক্রবার জীবনের সব হিসাব নিকাশ ওলোটপালোট হয়ে গিয়েছে।

 

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...