Tuesday, March 24, 2026

Kolkata Police: বন্ধু অ্যাপের নয়া সংস্করণ! যোগ হল একাধিক নয়া ফিচার্স

Date:

Share post:

বন্ধু অ্যাপের (Bondhu App) নতুন সংস্করণের উদ্বোধন করলেন কলকাতা পুলিশ কমিশনার (Police Commissioner) বিনীত গোয়েল (Vineet Kumar Goyal)। এই অ্যাপের মাধ্যমে কলকাতার যেকোনও জেনারেল ডায়েরি (General Diary) করার সুযোগ আগেই ছিল। এবার এই অ্যাপের আপগ্রেডেড ভার্সন নিয়ে এল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, বর্তমান এই অ্যাপে নতুন একটি বিভাগ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কোনও জিনিস হারিয়ে গেলে জেনারেল ডায়েরি করা যাবে এবং রিপোর্টের একটি কপিও ডাউনলোড করা যাবে।

অনেকেই এমন আছেন যারা কোনও জিনিস হারিয়ে গেলে থানায় যেতে ভয় পান অথবা অনেক সময় ব্যস্ততার কারণে তারা অনেকেই থানায় যেতে পারেন না। তারা এর ফলে খুবই উপকৃত হবেন বলে মনে করছে পুলিশ। ২০১৭ সালে কলকাতা পুলিশ (Kolkata Police) এই অ্যাপ চালু করে। এতদিন এই অ্যাপে হাতেগোনা কিছু ফিচার্স (Features) ছিল। এখন এই অ্যাপে আরও কিছু ফিচার্স যুক্ত করা হল। এই অ্যাপ নিয়ে পুনরায় প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ। প্রায় ছয় বছর আগে চালু হওয়া এই অ্যাপটিতে হারিয়ে যাওয়া জিনিসের জন্য জেনারেল ডায়েরি করা সুবিধা ছিল। তবে আপগ্রেডেড ভার্সনটিকে আরও সহজ করে তোলা হয়েছে। পাশাপাশি অ্যাপের আপগ্রেডেড ভার্সনে ‘রিপোর্ট মিসিং আর্টিকেল’ (Report Missing Article) নামে একটি নতুন বিভাগ যোগ করা হয়েছে। সেখানে হারিয়ে যাওয়া জিনিস নিয়ে রিপোর্ট করা যাবে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অ্যাপটির লক্ষ্য একটি জিডি দায়ের করতে যে সময় লাগে তা কমানো এবং কোনও পুলিশ একটি মামলা দায়ের করতে অস্বীকার করার সম্ভাবনাও কমিয়ে দেওয়া। পাশাপাশি মোবাইল, সিম কার্ড, আধার কার্ড, ল্যাপটপ, শংসাপত্র এবং এটিএম কার্ড যে কোনও জিনিস হারিয়ে গেলে এই অ্যাপের মাধ্যমে রিপোর্ট করা যেতে পারে। আবেদনকারী পিডিএফ ফরম্যাটে তার জিডি পেয়ে যাবেন। তবে শুধু বন্ধু অ্যাপ নয়, বয়স্কদের জন্য তৈরি ‘প্রণাম’ অ্যাপটিতেও (Pronam App) বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

 

 

 

Related articles

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...