Sunday, May 17, 2026

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক মরিশাসের রাষ্ট্রপতি, দর্শন করলেন বেলুড় মঠও

Date:

Share post:

ব্যক্তিগত সফরে কলকাতা এসেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন। সোমবার সকালে স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দেন তিনি। তাঁকে স্বাগত জানাতে দক্ষিণেশ্বর মন্দিরে উপস্থিত ছিলেন মন্দিরের অছি কুশল চৌধুরী।

আরও পড়ুন:কর্নাটকে নির্বাচনী প্রচারে ‘বজরং’ বিতর্ক, খাড়গেকে সমন পাঠালো আদালত
দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজোর পর স্ত্রীকে সঙ্গে নিয়ে গোটা মন্দির ঘুরে দেখেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ ।এরপর দর্শন করেন বেলুড় মঠও। মঠের মহারাজরা তাঁর সঙ্গ দেন। বেলুড়মঠে মরিশাসের রাষ্ট্রপতি পৌঁছলে তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এরপর মঠে শ্রীরামকৃষ্ণের প্রধান মন্দির সহ, স্বামীজির বাসভবন, মা সারদার মন্দির ঘুরে দেখেন। দশটা পঞ্চাশ মিনিটে তিনি মঠ ছেড়ে যান। কলকাতায় একটি নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন মরিশাসের রাষ্ট্রপতি।
প্রসঙ্গত, মরিশাসের রাষ্ট্রপতি হিসাবে পৃথ্বীরাজ দায়িত্ব নিয়েছিলেন ২০১৯ সালের ২ ডিসেম্বর। পৃথ্বীরাজ সিং রূপন একজন আইনজীবী। যিনি ২০০০ সালে প্রথম জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি শিল্প ও সংস্কৃতি, সামাজিক সংহতি এবং আঞ্চলিক প্রশাসনের মন্ত্রী ছিলেন। ১৯৬৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে মরিশাস আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতন্ত্রে পরিণত হয়।

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...