Thursday, April 23, 2026

স্বস্তিতে ভিজল দক্ষিণবঙ্গ, ঝোড়ো হাওয়ার সঙ্গে তাল মেলালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি!

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) পূর্বাভাস আগেই ছিল। সেই মতো বিকেল চারটে নাগাদ আকাশ কালো করে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের (Rain in South Bengal) জেলায় জেলায়। ঘণ্টা খানেকের তুমুল বৃষ্টিতে (Rain) কিছুটা স্বস্তিতে দক্ষিণবঙ্গ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিলেন হাওয়া অফিসের কর্তারা। হালকা ঝড়ের দাপটে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। আকাশ কালো করে বৃষ্টি নামে কলকাতাতেও (Kolkata)।

কাঠ ফাটা রোদের দুপুরে আকাশের দিকে হা পিত্যেশ করে চেয়ে থাকা বঙ্গবাসীর জন্য অবশেষে এল সুখবর। বিকেল গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কলকাতা সহ দক্ষিণবঙ্গে। গতকাল অর্থাৎ বুধবার শান্তিনিকেতনের শিলাবৃষ্টি হলেও হাওড়া- হুগলী ,কলকাতা কিংবা পার্শ্ববর্তী অন্যান্য জেলায় খুব একটা স্বস্তির খবর আসেনি। লক্ষীবারে মিলল বরুণদেবের কৃপা। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া থাকলেও বেলা গড়াতেই রোদের তাপ স্পষ্ট হয়। কিন্তু বিকেলে এক ঝটকা বদলালো আবহাওয়া ।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে গেছে বলেও খবর মিলেছে। স্বস্তির বৃষ্টিতে (Rain) মুখে হাসি দক্ষিণবঙ্গবাসীর ।

 

 

Related articles

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই...

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...