Sunday, February 22, 2026

চলতি মাসের শেষে লোকসভার নব ভবনের উদ্বোধন, জানা গেল দিনক্ষণ

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মে মাসের শেষেই নতুন সংসদ ভবন উদ্বোধন করতে চলেছেন। বহু জল্পনা শেষে জানা গেল এই মাসের ২৮ তারিখ দিনটি উদ্বোধনের জন্য স্থির করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) বিষয়টিকে সুনিশ্চিত করেছেন। লোকসভার সচিবালয় সূত্রে খবর ইতিমধ্যেই নতুন সংসদ ভবন (New Parliament Building) নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। নতুন ভবনকে আত্মনির্ভর ভারতের চেতনার প্রতীক বলে ব্যাখ্যা করেছেন স্পিকার ওম বিড়লা (Om Birla) ।

দু’বছর আগে এই সেন্ট্রাল ভিস্তার নির্মাণ কাজ শুরু হয়। লোকসভার অধ্যক্ষ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে নতুন ভবন উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মাস দুয়েক আগে এই ভবন পরিদর্শনে গেছিলেন নরেন্দ্র মোদি। সেন্ট্রাল ভিস্তা ভারতের নতুন পাওয়ার করিডর বলেও ব্যাখ্যা করেছিলেন মোদি। লোকসভার সচিবালয় সূত্রে জানা যাচ্ছে এই নতুন সংসদ ভবন সম্পূর্ণভাবে প্রযুক্তি চালিত। এই ভবনের ভেতরে বিভিন্ন মন্ত্রকের কার্যালয় এবং কনফারেন্স রুমের ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় সংস্কৃতির প্রতীক সকলের সামনে তুলে ধরতে আলাদা গ্যালারির ব্যবস্থাও রয়েছে। ভবন নির্মাণে খরচ হয়েছে প্রায় ৭৯০ কোটি টাকা। আগামী ২৮ মে ২০২৩-এ প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করবেন।

 

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...