Saturday, June 27, 2026

অ-বিজেপিদের কাছে সংসদে দিল্লি-বিলের বিরোধিতার আবেদন কেজরিওয়ালের, পাশে আছি: বার্তা নীতীশের

Date:

Share post:

বিরোধী জোটের সলতে পাকাতে অ-বিজেপি দলের মুখ্যমন্ত্রী, নেতাদের কাছে যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। রবিবাসরীয় সকালে তিনি উপস্থিত হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে। সঙ্গে ছিলেন বিহারের (Bihar) উপমুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী যাদব। সকাল সাড়ে ১১টায় দিল্লির (Delhi) ফ্ল্যাগ স্টাফ রোডে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়। সুপ্রিম নির্দেশ পক্ষে থাকার পরেও কেন্দ্রের সঙ্গে অর্ডিন্যান্স নিয়ে টানাপোড়েন চলছে দিল্লির আপ সরকারের। এদিন, সকালে কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন নীতীশ। তাঁর মতে, বিরোধীরা একজোট হলে সংবিধান না মানা বিজেপি সরকারকে হঠানো যাবে। আর কেজরিওয়ালের মতে, রাজ্যসভায় দিল্লির অর্ডিন্যান্স সংক্রান্ত বিলটি পাশ না হলে, সেটি ২০২৪-এর আগে সেমি ফাইনাল।

এদিন, বৈঠক থেকে বেরিয়ে কেজরিওয়ালকে পাশে নিয়ে নীতীশ কুমার বলেন, “একটা নির্বাচিত সরকারের ক্ষমতা কী ভাবে কেড়ে নেওয়া যেতে পারে? এটা সংবিধানের বিরোধী।” তাঁরা সকলে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে আছেন বলে বার্তা দেন নীতীশ। কেজরিওয়ালের কথায়, “যদি বিজেপি অর্ডিন্যান্সকে রাজ্যসভায় বিল হিসেবে পাশ করাতে চায়, তবে সব বিরোধী দলকে তার বিরুদ্ধে একজোট হতে হবে। বিরোধী ভোটে এই বিলটি আটকে গেলে সেটি ২০২৪-এর আগে সেমি ফাইনাল হবে।” আপ নেতার কথায়, ২০২৪-এ যে বিজেপি ফিরতে পারবে না, এই ঘটনা তারই ইঙ্গিত দেবে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...