Saturday, June 13, 2026

সেনার মৃতদেহের উপর দাঁড়িয়েই ১৯-এর ভোট: ফের বোমা সত্যপালের

Date:

Share post:

আর রাখঢাক নয়, এবার সরাসরি মোদি সরকারের দিকে বোমা ছুড়লেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক(Satyapal Malik)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গত লোকসভা নির্বাচনে মোদি সরকারের(Modi Govt) জয় হয়নি। আসলে ভোটটাই লড়া হয়েছে পুলওয়ামা(Pulwama) হামলায় নিহত জওয়ানদের মৃতদেহের উপর দাঁড়িয়ে। শুধু তাই নয় তিনি আরও জানালেন, ঘটনার যথাযথ তদন্ত হয়নি। যদি তা হতো, সেক্ষেত্রে ইস্তফা দিতে বাধ্য হতেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

রবিবার রাজস্থানের আলওয়ার জেলার বানসুরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সত্যপাল মালিক। সেখানেই তিনি বলেন, “হামলার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি জিম করবেট জাতীয় উদ্যানে একটি টিভি অনুষ্ঠানের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। শ্যুটিং শেষ করে আমাকে ফোন করেন। আমাদের ভুলের কারণেই যে এতজন জওয়ান শহিদ হয়েছেন, সেটা তাঁকে বলি। কিন্তু, উনি আমাকে চুপ থাকতে বলেন।” এরপরই রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সত্যপাল বলেন, “জওয়ানদের লাশের উপরই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের লড়াই হয়েছিল। ঘটনার ঠিকঠাক তদন্ত হলে বিরাট বিতর্ক তৈরি হতো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হতেন। জেলে যেতে হতো বহু পদস্থ অফিসারকে।”

শুধু তাই নয়, আদানি গোষ্ঠীর সঙ্গে মোদির সখ্যতার বিষয়টি তুলেও সরব হন সত্যপাল। বলেন, “আদানি গোষ্ঠীর কাছে থাকা ২০ হাজার কোটি টাকার উৎস নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, প্রধানমন্ত্রী কোনও জবাব দিতে পারেননি। কারণ, এটা ওঁরই টাকা। বিজেপির মুখ্যমন্ত্রীদের কাছ থেকে ওই টাকা তুলে আদানিকে দিয়েছেন মোদি।” বিষয়টি ব্যাখ্যা করে তিনি আর বলেন, “গোয়ার রাজ্যপাল থাকাকালীন সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে আমাকেই রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তখনই বুঝে যাই, ওনার নাকের ডগাতেই সব দুর্নীতি চলছে এবং উনি তার ভাগ নিচ্ছেন।”

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...